প্রতিবেদক, রাজনীতি ডটকম

ট্রাক প্রতীকসহ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের দল ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’। শেখ হাসিনা সরকার পতনের পর গত বুধবার নিবন্ধনের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে একটি চিঠি দেয় দলটি। এর আগে গত দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে নিজেদের মধ্যে দলীয় কোন্দল ও বিভক্তির জেরে নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ে গণঅধিকার পরিষদ।
চিঠিতে বলা হয়, ২০২৩ সালের ১১ জুলাই গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কার্যকারিতা এবং অন্যান্য বিষয়-সংক্রান্ত তথ্য পুনঃযাচাইয়ের জন্য উপসচিব (আইন) ও রাজনৈতিক দলের তথ্য পুনঃযাচাই কমিটির আহ্বায়ক মো. আব্দুছ সালামের নেতৃত্বে চার সদস্য দলীয় কার্যালয় পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করে।
ওই প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ১ জুলাই দলের জরুরি সভায় গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ককে অপসারণের ফলে বর্ণিত আহ্বায়ক কমিটি অস্তিত্বহীন এবং অকার্যকর। বর্ণিত কাগজপত্র ও গঠনতন্ত্র পর্যালোচনায় ওই দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াকে অপসারণের প্রক্রিয়াটি নিয়মতান্ত্রিক ও গঠনতান্ত্রিক ছিল এবং ১০ জুলাই দলের জাতীয় কাউন্সিলে নির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনতান্ত্রিক ও কার্যকর মর্মে কমিটির কাছে প্রতীয়মান হয়।
নুর তার চিঠিতে লেখেন, এরপর ওই বছরের ১৬ জুলাই গণঅধিকার পরিষদের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সংশোধিত গঠনতন্ত্রসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি নির্বাচন কমিশনে দাখিল করি। সব শর্ত পূরণ সত্ত্বেও গণঅধিকার পরিষদকে নিবন্ধন না দেওয়ায় ওই বছরের ২৫ জুলাই নিবন্ধন পুনর্বিবেচনার জন্য আবেদন করি। এ অবস্থায় নির্বাচন কমিশনের তদন্ত কমিটির প্রতিবেদন এবং জাতীয় কাউন্সিলসহ এরই মধ্যে জমাদানকৃত কাগজপত্রাদি বিবেচনা করে গণঅধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে সাত দিনের মধ্যে নিবন্ধনের জন্য জোর দারি জানাচ্ছি।

টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষাসহ অন্যান্য সব বোর্ড ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন
২ দিন আগে
এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।
৪ দিন আগে
বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।
৫ দিন আগে