যে কারণে স্থগিত হলো ছাত্রশক্তির কমিটি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে গণতান্ত্রিক ছাত্রশক্তির সকল কমিটি ও কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সাবেক আহ্বায়ক আখতার হোসেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত জাতীয় নাগরিক কমিটির এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আখতার হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতাকর্মীরা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন এবং আন্দোলনের সাথে একীভূত হয়ে যান। আন্দোলন শুরু হওয়ার পর ছাত্রশক্তি স্বনামে আর কোনো কর্মসূচি দেয়নি। এ সময় ফেসবুকেও তারা কার্যক্রম পরিচালনা করেনি। আন্দোলন চলাকালে (সাংগঠনিক কার্যক্রম) সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়ে।

অভ্যুত্থান পরবর্তী ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্যসচিব নাহিদ ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আসিফ মাহমুদ সজিব ভূইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন।

তিনি বলেন, ছাত্র রাজনীতির ফর্মেশন বা রূপরেখা কী হবে, তা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-পর্যালোচনা শুরু হয়েছে। এর প্রেক্ষিতে আমরা অভ্যন্তরীণভাবে কমিটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

সামনের দিনে গণতান্ত্রিক ছাত্রশক্তি কীভাবে কাজ করবে প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে রূপরেখা নিয়ে আলোচনার পর সব ঠিক হয়ে গেলে গণতান্ত্রিক ছাত্রশক্তিতে শেষ যারা ছিলেন, তারা এবং অন্য শিক্ষার্থীরা ঠিক করবেন।

প্রসঙ্গত, শনিবার ছাত্রশক্তির ফেসবুক পেইজ থেকে এর সকল কমিটি ও কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

সম্প্রতি গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ সমম্বয়ক দলনিরপেক্ষ এই ছাত্র সংগঠনের বিভিন্ন পদে ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়ক ও অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এই সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব পদে ছিলেন। এছাড়া ক্রীড়া উপদেষ্ঠা আসিফ মাহমুদ এই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন।

সমম্বয়ক লুৎফর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরিফ সোহেল, যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। এছাড়া সমম্বয়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব পদে ছিলেন।

সমম্বয়ক আব্দুল কাদের ও তারেকুল ইসলাম সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। আবু বাকের মজুমদার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সদস্য সচিব হিসেবে ছিলেন রাফিয়া রেহনুমা হৃদি, আব্দুল হান্নান মাসউদ।

এছাড়া সদস্য হিসেবে মো. রাশিদুল ইসলাম রিফাত, হাসির আল ইসলাম, আব্দুল্লাহ সালেহীন অয়ন, মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ যুক্ত ছিলেন।

২০২৩ সালের ৪ অক্টোবর ডাকসুর সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন সংগঠনটি আত্মপ্রকাশ করে। সংগঠনটির এক বছর পূর্ণ হওয়ার আগেই সরকারে গিয়েছেন সংগঠনের দুই নেতা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

১০ ঘণ্টা আগে

নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামীর মিছিল

বিক্ষোভ মিছিলটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

১০ ঘণ্টা আগে

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপির এমপি রফিকুল

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।

১ দিন আগে

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১০

"সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়। সেখানে আগে থেকেই পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিলের চেষ্টা করা হলে সেখান থেকে ১০ জনকে আটক করা হয়।"

২ দিন আগে