সংস্কার-বিচার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চলতে হবে: ফয়জুল করীম

নাটোর প্রতিনিধি
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ২০: ০১

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘সংস্কার, স্বৈরাচারীদের বিচার এবং নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চলতে হবে।’

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলা ইসলামী আন্দোলনের সদস্য গোলাম মোস্তফার (৪৫) কবর জিয়ারতে এসে তিনি এ কথা বলেন।

পরে নিহতের পরিবারের হাতে ১ লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন এবং পরিবারটির দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন চরমোনাই পীর।

তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে ফয়জুল করীম বলেন, ‘৫৩ বছর যারা দেশ শাসন করেছে, তারা দেশকে রক্ষা করতে পারেনি। শুধু নেতা বা দল পরিবর্তন করে দেশে শান্তি আসতে পারে না, যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শ পরিবর্তন না আসে। ইসলাম প্রতিষ্ঠিত হলে দেশের মানুষ মুক্তি পাবে। আসুন, দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মূলোৎপাটন করতে সবাই হাতপাখা প্রতীকে ভোট দিই।’

তিনি বলেন, ‘সংখ্যানুপাতিক হারে (পিআর পদ্ধতি) নির্বাচনব্যবস্থার পক্ষে ইসলামী দলগুলো ঐকমত্য রয়েছে। দেশের সব ইসলামী দলগুলোকে এক করার চেষ্টা করছি। যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো একসঙ্গে থেকে একই বাক্সে ভোট করতে পারে। মানবতার কল্যাণে সবাইকে নিয়েই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব।’

এ সময় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহাবুবুর রহমান, রাজশাহী ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি নুরুন্নবী, নাটোর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকীসহ দলের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৫ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৭ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৭ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১ দিন আগে