প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ একটি পরিকল্পিত মিশনের অংশ হিসেবে প্রায় ৫০ জন প্রার্থীকে হত্যার উদ্যোগ নিয়েছে এবং ইতোমধ্যে সেই কার্যক্রম শুরু করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, আমরা দেখেছি, আমাদের একজন বিপ্লবী যোদ্ধা ও সাহসী কণ্ঠস্বর আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সোচ্চার ছিলেন ওসমান হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি করা হয়েছে। অথচ এখন পর্যন্ত হামলার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বলেন, আসামি শনাক্তে তথ্য দিলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। তাহলে গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব ও যৌথবাহিনী কী করছে? আগে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণা করা হয়েছিল। এবার সরকারের উচিত ‘অপারেশন ডেভিল হান্ট-২’ ঘোষণা করা, যাতে সরকারের ভেতরে ও বিভিন্ন দপ্তর-বাহিনীতে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার করা যায়।
সরকারের কর্মদক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় সরকারের অযোগ্যতা, অদক্ষতা ও উপদেষ্টাদের মধ্যে চরম সমন্বয়হীনতা স্পষ্ট। তারা সংস্কারের কথা বলেছিল, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন আমরা দেখছি না।
তিনি আরও বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি নতুন রাষ্ট্র গড়া। এত বছর পেরিয়েও আমরা সেই নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি। যে ‘নতুন বাংলাদেশ’-এর স্বপ্ন মুক্তিযোদ্ধারা দেখেছিলেন, সেটি আজও অধরা।
আওয়ামী লীগের শাসনামলের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করলেও আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের প্রহসনের নির্বাচনের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে তারা মুক্তিযুদ্ধের চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নষ্ট করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১১ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৩ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৩ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১৮ ঘণ্টা আগে