কল-কারখানার লাভের একটি অংশ শ্রমিকদের দিতে হবে : নুর

গাজীপুর প্রতিনিধি

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, মালিকেরা আকাশচুম্বী লাভ করবে, আর শ্রমিকেরা না খেয়ে মরবে তা হবে না। লাভের একটা সীমা থাকতে হবে। প্রত্যেকটি কল-কারখানায় বাৎসরিক লভ্যাংশের একটা ন্যূনতম অংশ শ্রমিকদের মাঝে বিতরণ করতে হবে। শ্রমিক অধিকার পরিষদ সেই লক্ষ্যে কাজ করবে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের একটি বিরাট ভূমিকা ছিল। সাড়া বাংলাদেশে নতুন প্রজন্মের ছাত্ররা আগামীর নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। নেতৃত্ব তৈরির জায়গা হলো বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্র সংসদ। তাই অনতিবিলম্বে সকল ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য দাবি জানাই।

নুরুল হক নুর আরো বলেন, কল-কারখানায় শ্রমিকদের সমাবেশ ও সংগঠন করার অধিকার থাকতে হবে। অকারণে কোনো শ্রমিক ছাঁটাই, বেতন বৈষম্য করা মানা হবে না। পতিত সরকার গত ১৫ বছরে প্রায় ১৮ লাখ কোটি টাকা পাচার করেছে।

এ টাকা পাচার করেছে ফ্যাসিবাদের দোসর ব্যবসায়ী, আমলা ও মাফিয়ারা। শ্রমিক ভাই বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে কারো উস্কানিতে পা দিয়ে মিল-কারখানায় কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। কোনো ধরনের আন্দোলন করে শিল্পকারখানা বন্ধ করবেন না।

শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মোমেন, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, গণঅধিকার পরিষদ নেতা মান্নান দেওয়ান, হাজী মোবারক হোসেন, সাইদুর রহমান বিপ্লব ও ছাত্র অধিকার পরিষদের নেতা মো. সোলায়মান প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বন্যা মোকাবেলায় এনসিপির রেসপন্স টিম গঠন

এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।

৩ দিন আগে

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রা স্থগিত

বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।

৩ দিন আগে

আমরাও চাই তিনি দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য: নাহিদ

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নহিদ বলেন, বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।

৩ দিন আগে

‘বিএনপি জুলাই সনদের দাবি অক্ষরে অক্ষরে পালন করবে’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পথ চলব। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’

৩ দিন আগে