বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির কার্যক্রম ফের চালু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়ায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ তাদের স্থগিত থাকা কার্যক্রম পুনরায় সচল করার ঘোষণা দিয়েছে। একইসাথে সারা দেশে সংগঠনের সকল ইউনিট কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পুনর্গঠন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২ নভেম্বর) সংগঠনের সভাপতি রিফাত রশিদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য নিয়ে সংঘটিত হয়েছিল, তার পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি। শহীদ পরিবার ও আহতদের চিকিৎসা ও পুনর্বাসন যেমন নিশ্চিত করা হয়নি, তেমনি তাদের নিরাপত্তাও যাতায়াতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে।

এতে আরো উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ইতোমধ্যে বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনা ও আহতদের ওপর হামলার ঘটনাও ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ ছাড়া জুলাই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া সম্পর্কেও কোনো সুস্পষ্ট রোডম্যাপ আমরা এখনও প্রত্যক্ষ করিনি।

আন্দোলনের কেন্দ্রীয় কমিটি এই পরিস্থিতিতে তাদের সিদ্ধান্ত জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জুলাই অভ্যুত্থানের বৈষম্যরিক ব্যবস্থার বিলোপে ঐতিহাসিক এক দফা, অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণের নিমিত্তে গঠিত আন্দোলনের সকল স্তরের (বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন) কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

একইসাথে, সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলা ইউনিটকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটি পুনর্গঠন সম্পন্ন করে সাংগঠনিক কার্যক্রম পুনরায় সচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৪ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৪ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৬ দিন আগে

সরকার স্বস্তি দিতে চায়, বিরোধীদল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

৭ দিন আগে