প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ৭ জানুয়ারি পাতানো সাজানো ডামি ভোটে ক্ষমতা দখল করা আওয়ামী দুঃশাসনে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশের ব্যাংকগুলো লুটপাট, অর্থপাচারসহ নানা অপকর্মের মাধ্যমে দেশের রিজার্ভ আশঙ্কজনকভাবে কমে গেছে। এই দুর্নীতিবাজ সরকার উন্নয়নের নামে মিথ্যাচার করে যাচ্ছে। জনগণের জীবনযাত্রার মান অত্যন্ত অসহনীয় হয়ে আছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রায় দুই বছর ধরে লাগামহীন। গণবিরোধী এই শেখ হাসিনা সরকার বাজার ও ব্যাংক পরিচালনায় পুরোপুরিভাবে ব্যর্থ। ক্ষমতায় টিকে থাকার জন্য দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। কী আশ্চর্য ঋণ পরিশোধ করতে এই সরকার আরও ঋণ করছে এবং উন্নয়নের নামে মেগা প্রকল্প বহুগুণে বৃদ্ধি করে জনগণের ঋণের বোঝা বাড়াচ্ছে। এই অবৈধ সরকারের আজ্ঞাবহ সাবেক সেনাপ্রধান আবদুল আজিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেশের সুনাম ক্ষুণ্ণ করেছে। দেশ ও জাতির কাছে এই সরকারের কোন জবাবদিহি ও দায়বদ্ধতা নেই।
সুব্রত চৌধুরী বলেন, দেশের সমৃদ্ধির জন্য এই অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ নির্দলীয় সরকারের দাবি আদায় করতে রাজপথে সোচ্চার থাকবে গণফোরাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি পরিষদ সদস্য আব্দুল হাসিব চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, যুব ও ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রহমান বুলু, মশিউর রহমান বাবুল, কামাল উদ্দিন সুমন, রিয়াদ হোসেন, রবিউল ইসলাম রবি, জান্নাতুল মাওয়া, মহানগর নেতা সোলায়মান অয়ন, নাছির হোসেন, মনির হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।
৪ ঘণ্টা আগে
জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।
১ দিন আগে
তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক
১ দিন আগে