আ.লীগের সাধারণ সমর্থকদের রাজনীতির অধিকার রয়েছে: নুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ফ্যাসিবাদী শক্তি নাশকতা বা অগ্নিসংযোগ করলে পুলিশ প্রশাসনকে গুলি করার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর। সোমবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে ভাসানীর মাজারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তার এই বক্তব্যে মানবাধিকার লঙ্ঘন হবে কি না এমন প্রশ্নের জবাবে নূর বলেন, যারা যাত্রীবাহী বাসে ককটেল বা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করতে চায়, তাদের বিরুদ্ধে দাঁড়ানো মানুষের অধিকার আছে। আত্মরক্ষার সাংবিধানিক অধিকার রয়েছে। নিরীহ মানুষ মিটিং-মিছিল করলে তাদেরকে পুলিশ দিয়ে গুলি করার কথা আমি বলিনি। যাদের হাতে ককটেল আছে, যারা বোমা মারতে বা নাশকতা করতে চায়, তাদের বিরুদ্ধেই গুলি করার আহ্বান জানানো হয়েছে।

নূরুল হক নূর আরও বলেন, আওয়ামী লীগ আজ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। তারপরও আওয়ামী লীগের দেশে এখনো একটি সমর্থক গোষ্ঠী আছে। যারা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন আমল সমর্থন করেননি, পরিস্থিতির কারণে হয়তো দল করেছেন। তারা এলাকায় কারও ওপর নির্যাতন বা জুলুম করেননি। আমি বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে আহ্বান জানাব আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা যদি রাজনীতি করতে চান, আমরা তাদের সব দলে জায়গা করে দেব।

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি করা ভাই-বোনদের বলতে চাই যারা হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে থেকে আপনাদেরকে ককটেল হামলা বা রেললাইনে নাশকতার স্পন্সর করছে, তাদের কথায় রাস্তায় নেমে নিজের জীবনে অন্ধকার ডেকে আনবেন না।

এ সময় গণঅধিকার পরিষদের টাঙ্গাইল জেলা ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৪ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৪ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৬ দিন আগে

সরকার স্বস্তি দিতে চায়, বিরোধীদল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

৭ দিন আগে