প্রতিবেদক, রাজনীতি ডটকম

কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে (২৫) ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। পাশাপাশি প্রশ্ন তুলেছেন, যারা ‘নারীর ইজ্জতের নিরাপত্তা’ দিতে ব্যর্থ, তাদের ক্ষমতায় থাকার অধিকার রয়েছে কি না।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। মুরাদনগরের ঘটনায় ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির পাশাপাশি ভিডিও ভাইরাল করা ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
বিবৃতিতে জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনা প্রমাণ করে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। দেশে সাধারণ মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নেই। কেউ জানে না, কে কোথায় হেনস্থার শিকার হবেন।
‘নারীর ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার অধিকার আছে কি?’— বিবৃতিতে এমন প্রশ্ন রেখেছেন জি এম কাদের। একই সঙ্গে ধর্ষণের শিকার মেয়েটির পরিবারকে প্রয়োজনীয় সামাজিক নিরাপত্তা ও আইনি সহায়তা দেওয়ার দাবিও জানান তিনি।
গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে ধর্ষণের ঘটনাটি ঘটে। শনিবার (২৮ জুন) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শনিবার (২৯ জুন) ভোরে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজর আলীকে। ধর্ষণের রাতে স্থানীয়রা তাকে মারধর করেছিল। এতে তার হাত-পা ভেঙে গেছে বলে জানিয়েছে পুলিশ। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জেল পুলিশের তত্ত্বাবধানে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় ভিডিও ধারণের অভিযোগে আরও চারজনকে আটক করে পুলিশ। পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৫ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৫ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৭ দিন আগে
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।
৮ দিন আগে