প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারত-বাংলাদেশ সীমান্ত, বিশেষ করে পশ্চিমবঙ্গ সংলগ্ন সীমান্ত দিয়ে সাম্প্রতিক সময়ে বাংলাভাষী মানুষদের বাংলাদেশি পরিচয় দিয়ে জোরপূর্বক ‘পুশইনের’র চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটির নেতারা বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে।
আজ সোমবার (৮ জুন) এক যৌথ বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল এ উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে সই করেন দলটির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে কোনো জরুরি বা সংবেদনশীল ইস্যু দেখা দিলে তা পারস্পরিক মর্যাদা ও কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। একতরফাভাবে সীমান্তে মানুষ ঠেলে দেওয়ার চেষ্টা আন্তর্জাতিক কূটনীতির শিষ্টাচার বর্হিভূত।
তারা অভিযোগ করেন, সম্প্রতি কিছু বাংলাভাষী মানুষকে বাংলাদেশ সীমান্তে জোরপূর্বক প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে। তবে কয়েকটি ঘটনায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) তা প্রতিহত করেছে।
ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, পুশইনের কারণে নারী, শিশু ও অন্যান্য মানুষের মানবিক সংকট তৈরি হচ্ছে। সীমান্ত এলাকায় আটকে পড়া এসব মানুষ খাদ্য, আশ্রয় ও প্রয়োজনীয় সহায়তার অভাবে দুর্ভোগে পড়ছেন, যা অমানবিক এবং মানবিক মর্যাদা বিরোধী একটি তৎপরতা।
বিবৃতিতে বাংলাদেশের সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভারত সরকারকে পুশইনের মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকার দাবি জানিয়েছে দলটি। নেতৃবৃন্দ বলেন, সীমান্তে স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থা বজায় রাখতে উভয় দেশের উচিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
৯ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১১ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১১ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১৬ ঘণ্টা আগে