একতরফা পানি আগ্রাসন বাংলাদেশকে মরুভূমি বানাচ্ছে : রাশেদ প্রধান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ মে ২০২৪, ১৭: ০০

একতরফা পানি আগ্রাসন বাংলাদেশকে মরুভূমি বানাচ্ছে : রাশেদ প্রধান

একতরফা ভারতীয় পানি আগ্রাসনের কারণে ফারাক্কা বাঁধ বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমি বানাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে আসাদগেট জিইউপি মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক পার্টি - জাগপা আয়োজিত " ফারাক্কা বাঁধ ভেঙে দাও " ধুঁকছে স্বদেশ - কাঁদছে কৃষক এবং বাংলাদেশের ভবিষ্যৎ কোনপথে শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

রাশেদ প্রধান বলেন, বিশ্বের মানচিত্র ঘিরে বাংলাদেশ ছিল একটি নদীমাতৃক দেশ। উজান ভাটির এদেশে চারদিক মুখর ছিলো সবুজ শ্যামল ও প্রাকৃতিক সৌন্দর্যে। আজ আফসোস হয় ভারতীয় পানি আগ্রাসন আমার দেশের প্রাকৃতির তাজা প্রাণ হত্যার চেষ্টা করছে। শুধু তাই নয়! দেশের উত্তরাঞ্চলে প্রমত্ত পদ্মা আজ একটি খালে পরিণত হয়েছে। পানির অভাবে কৃষক হারাচ্ছে তার উৎপাদিত ফসলি জমি এবং প্রাকৃতি হারাচ্ছে তার সৌন্দর্য। পানির অভাবে জলবায়ু পরিবর্তন বাংলাদেশকে মহাবিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে।

তিনি স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা শফিউল আলম প্রধান এর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মওলানা ভাসানী সেই সময় উপলব্ধি করেছিলেন ফারাক্কা বাঁধ বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করবে এবং ভারতীয় আগ্রাসন আমাদের তিলে তিলে মারবে। একইভাবে আরেকজন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মজলুম জননেতা শফিউল আলম প্রধান উপলব্ধি করেছিলেন ভারতীয় আগ্রাসন আমাদের ভাতে -পানিতে ও গুলিতে মারবে। আজকে ভারত বাংলাদেশের জনগণের ওপর সেই জুলুম-নিপীড়ন চালাচ্ছে।

তিনি বলেন, খুব দ্রুত বাংলাদেশ -ভারতের পানির ন্যায্য হিস্যার সমাধান না হলে বাংলাদেশে খাদ্য উৎপাদন কমে যাবে। তাপদাহ বৃদ্ধি পাবে। অঞ্চল কেন্দ্রীক নাগরিক জীবনে দুর্বিষহ নেমে আসবে। বিভিন্ন রোগাক্রান্ত হবে লাখ লাখ মানুষ ও গবাদি পশু-পাখি। এমন পরিস্থিতি মোকাবিলা করার জন্য বাংলাদেশকে প্রয়োজনে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের সাহায্য নিতে হবে।

রাশেদ প্রধান আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও ভৌগোলিক রাজনৈতিক মতভেদ সম্পূর্ণ ভারত নিয়ন্ত্রিত। যার পেছনে রয়েছে আওয়ামী লীগ সরকারের পা-চাটা পররাষ্ট্রনীতি। শেখ হাসিনা সরকারের ক্ষমতার প্রয়োজনে নিজ দেশের জনগণের বিরুদ্ধে খারাপ থেকে আরও খারাপ হতে পারে।

তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন আর্থিক ব্যাংকের লেনদেন এখন সন্দেহজনক! রিজার্ভ ঘাটতি পূরণ করার জন্য সরকার এখন বিদেশি প্রভুদের পা ধরা শুরু করেছে। তবে কথাবার্তা পরিষ্কার! বিদেশি ঋণ নেওয়ার আগে বাংলাদেশের রিজার্ভের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে। অন্যথায় বিদেশি ঋণ এবং বিদেশে পাচারকৃত অর্থ আওয়ামী লীগের লুটপাটের অংশ হিসেবে বিচার করা হবে।

এ সময় বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, যুব জাগপা ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনোয়ার হোসেন, যুব জাগপার যুব ও ক্রীড়া সম্পাদক জনি নন্দী।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।

১০ ঘণ্টা আগে

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিয়েছে জামায়াত

জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।

১ দিন আগে

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক

২ দিন আগে

জামায়াত থেকে বহিষ্কার, গাজী নজরুলের সংসদ সদস্যপদ থাকবে?

২ দিন আগে