প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আন্দোলনকারীদের ওপর যেভাবে গুলি হয়েছে, ১৯৭১ সালেও এ রকম হয়নি। ওপর থেকে গুলি, সমতল থেকে গুলি। অনেক ত্যাগের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, তাতে যেন কোনো দুর্বৃত্ত প্রতিষ্ঠিত হতে না পারে।এ বিজয় ধরে রাখতে হবে, তা না হলে ভবিষ্যৎ অন্ধকার। তিনি বলেন খুনের বিপরীতে খুনের রাজনীতি আর চলবে না। ভালো মানুষদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে গণঅধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, এক ফ্যাসিবাদ বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড, সবজি বাজারসহ সারাদেশ যেভাবে দখল করেছিল, তাদের বিদায়ের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদ জায়গা করতে চায়। তাদের জায়গা হবে না। রাজনীতি নতুন ধারায়, নতুন পথে চলবে।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন। কৃষক যাতে থানায় গিয়ে সম্মান পায়, হাসপাতালে গিয়ে চিকিৎসা পায়, সেই ব্যবস্থা নিশ্চিত করবেন। জনগণই সব ক্ষমতার উৎস। আপনারা এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াবেন। অপরাধী পুলিশের শাস্তি হবে। বাকি পুলিশদের সহযোগিতা করবেন। পুলিশ না থাকলে আইন-শৃঙ্খলা থাকবে না। আর কোনো রাজনৈতিক নেতার কথায় মামলা হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিপি বলেন, ফ্যাসিবাদী সরকার মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। ছাত্র-জনতার অল্প কয়েক দিনের আন্দোলনে যেভাবে তাদের পতন হলো, তা কল্পনাও করা যায়নি। এ কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের নয়। জনগণ ও ছাত্ররা রাস্তায় নেমেছে বলেই তাদের পতন হয়েছে। পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের ওপর ত্যক্ত না হয়, সেভাবে কাজ করবেন। মানুষের পাশে থাকবেন।
ভাঙ্গা উপজেলা গণঅধিকার পরিষদের সমন্বায়ক আনিসুর রহমানের সভাপতিত্বে মঞ্চে আরও উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া ও কেন্দ্রীয় নেতারা।

টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষাসহ অন্যান্য সব বোর্ড ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন
২ দিন আগে
এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।
৪ দিন আগে
বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।
৪ দিন আগে