প্রতিবেদক, রাজনীতি ডটকম

নতুন নেতৃত্ব নির্বাচনে আগামী ৩০ নভেম্বর ঢাকায় জাতীয় সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে গণফোরাম। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দলটির পক্ষে মুহাম্মদ উল্লাহ মধু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় এলিফ্যান্ট রোডে গণফোরামের নবগঠিত সমন্বয় কমিটির সভা হয়। এই সভায় আগামী ৩০ নভেম্বর গণফোরামের জাতীয় সম্মেলন রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।
সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে সভায় কো-চেয়ারম্যান এস এম আলতাফ হোসেন ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সদস্যসচিব মিজানুর রহমান, সদস্য এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আব্দুল কাদের, আব্দুল হাসিব চৌধুরী, মোশতাক আহমেদ, সুরাইয়া বেগম ও শাহ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।
এর আগে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর বর্ধিত সভায় ভেঙে দুই ভাগ হয় গণফোরাম। একাংশের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন, অন্য অংশের নেতৃত্ব দেন মোহসীন মন্টু ও সুব্রত চৌধুরী। ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে গত ২৮ আগস্ট প্রায় চার বছর পর আবারও এক হওয়ার ঘোষণা দেয় দুই অংশ।

এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।
৩ দিন আগে
বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।
৩ দিন আগে
জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নহিদ বলেন, বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।
৩ দিন আগে