প্রতিবেদক, রাজনীতি ডটকম

৩০ জুনের মধ্যে ঋণখেলাপি ও অর্থপাচারকারীদের তালিকা প্রকাশ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এই সরকার আর জনগণের নয়, এরা বেনজির-দরবেশ-এস আলমের সরকারে পরিণত হয়েছে।
মঙ্গলবার (২১ মে) ‘ব্যাংকলোপাট ও অর্থপাচার রুখে দাঁড়ান, ঋণখেলাপি ও অর্থপাচারকারীদের তালিকা প্রকাশ এবং বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন, জবাবদিহি দিতে হবে’ দাবিতে বাংলাদেশ ব্যাংকের অনতিদূরে ওভারব্রিজের পাশে বিক্ষোভ-সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। এই সমাবেশে এসব কথা বলেন সাকি।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নেতৃত্বে একটি মিছিল বাংলাদেশ ব্যাংক অভিমুখে যেতে থাকলে পুলিশ তাতে বাধা দেয় ও মিছিলের পথরোধ করে। তখন রাস্তার পাশে জমায়েত ও সমাবেশ করে গণসংহতি আন্দোলন।
জোনায়েদ সাকি বলেন, ‘‘বাংলাদেশের মানুষ চায়— বাংলাদেশের ব্যাংক ও ব্যাংকের সম্পদ সুরক্ষিত থাকুক। কিন্তু যারা ব্যাংকগুলোকে ভেতর থেকে ফোকলা বানিয়ে ফেলতেছে, আমরা এসেছি সেগুলোর প্রতিবাদ করতে। আমরা পুলিশ বা সরকারের বাধাকে মানি না। আর যখন একটা দেশে ‘সরকার বৈধ’ হয় তখন ‘আইন’ মানার প্রশ্ন আসে। কিন্তু এই ‘সরকার অবৈধ’, এই সরকারের সব নির্দেশ অবৈধ, এই সরকারের কোনও নির্দেশ মানতে জনগণ বাধ্য নয়। এই সরকার যত আইনই দেখাক, মানুষের ভোটেও তো এরা নির্বাচিত নয়।’’
এ সময় বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত এবং বক্তৃতা করেন— গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমম্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রুমী, তাসলিমা আখ্তার, মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, জুলহাসনাইন বাবু, দীপক রায়, তরিকুল সুজন এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলিফ দেওয়ান, অঞ্জন দাস, মিজানুর রহমান মোল্লা, ঢাকা দক্ষিণের সদস্য সচিব সেলিমুজ্জামান প্রমুখ।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।
৫ ঘণ্টা আগে
জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।
১ দিন আগে
তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক
১ দিন আগে