আমরা নিরাপত্তা সংকটে আছি: নুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৮: ৪৬

নির্বাচনে আমরা বিশেষ করে যারা জাতীয় পর্যায়ে নেতৃত্বে আছি তারা তো নিরাপত্তা সংকটে আছিই, নিরাপত্তার একটা থ্রেট আছে জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, আপনারা জানেন যে আমাদের অনেকের সাথে সরকার গানম্যান দিয়েছে, তো স্থানীয় প্রশাসন এই নিরাপত্তাটা নিশ্চিত করবে তবে বৈধ-অবৈধ সকল অস্ত্রই নির্বাচনের সময় উদ্ধার করা প্রয়োজন। বৈধ অস্ত্রের ক্ষেত্রে একেবারেই যারা খুব ঝুঁকিতে আছে তাদের ব্যতীত অন্যদের এ অস্ত্রগুলো উদ্ধার করা প্রয়োজন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্বাচনি প্রতীক বরাদ্দ ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নুর।

নুরুল হক নুর বলেন, ‘এই নির্বাচন দেশের মানুষের কাছে অত্যন্ত প্রত্যাশিত একটি নির্বাচন। বিগত নির্বাচনগুলোতে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। অনেকেই ভোটকেন্দ্র দখল করে জনপ্রতিনিধি হয়েছেন। এর ফলে দেশ একটি গভীর সংকটে পতিত হয়েছিল। আজকের পরিবর্তিত বাংলাদেশে দাঁড়িয়ে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।’

গণভোট প্রসঙ্গে নুর বলেন, ‘প্রার্থীরা শুধু সংসদ সদস্য হওয়ার জন্য নির্বাচন করছেন না, বরং নাগরিকদের মর্যাদা, অধিকার ও আইনের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই এ নির্বাচন। কেউ যেন জোর করে ক্ষমতা দখল করতে না পারে, রাষ্ট্রে যেন স্বাধীন বিচার বিভাগ ও স্বাধীন গণমাধ্যম থাকে এসব সংস্কারের লক্ষ্যেই জুলাই গণভোট। তাই এটি একটি ঐতিহাসিক নির্বাচন।’

নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘এই ঐতিহাসিক নির্বাচনে অংশ নিতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। এ দিনে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহিদ মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। পাশাপাশি ২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন এবং যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের জন্য দোয়া ও ভালোবাসা জানাই।’

নুর বলেন, ‘আমরা যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তবে মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য। যেখানে দল-মত নির্বিশেষে প্রতিটি মানুষ নিরাপদে ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে।’

এ সময় নুরের সঙ্গে তার নির্বাচনি এলাকার স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের দলীয় প্রতীক ‘ট্রাক’ প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন নুরুল হক নুর। বুধবার সকালে পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দের সভায় তাকে ট্রাক প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১০ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১২ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১২ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৭ ঘণ্টা আগে