পূর্বের মত রাজনীতিতে আধিপত্য বিস্তারের সুযোগ নেই: মান্না

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। নয়তো এই স্বৈরাচারী কাঠামো ভাঙবে না। রাজনীতিতে আগের মতো আধিপত্য বিস্তার করার সুযোগ নেই। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, সরকার প্রধান ডক্টর ইউনূস বলেছেন নিজেদের জায়গায় সফল ছিলাম কিন্তু দেশ গড়া রাজনীতিবিদদের ব্যাপার। এখানে আমাদের অভিজ্ঞতা নেই। তাই এখানে তাদের সময় লাগতে পারে। রাজনৈতিক সরকার হলেও তো এখানে সময় লাগবে।

মান্না বলেন, চাষাঢ়ায় যেই জ্যাম৷ ট্রাফিক পুলিশ পাশে বসে আছে। তাদের কোনো বিকার নেই। তারা ভয় পায়, কিছু বললে জনগণের রোষানলে পড়বে। বিগত সরকার পুলিশ দিয়ে যে অত্যাচার করেছে এটা তারই ফল। আমরা মনে করি রাজনৈতিক দলের উচিত এখন পরিবর্তনের ধারাটাকে বোঝা এবং নিজে পরিবর্তিত হওয়া।

তিনি আরও বলেন, এত বড় ঘটনা ঘটাল শিক্ষার্থীরা৷ রাজনৈতিক দলগুলো এটা করতে পারেনি। আমরা লাখো লোকের সমাগম ঘটিয়েছি। কিন্তু পুলিশের দমনের মুখে তারা চলে গেছে। কিন্তু ছাত্ররা সাহস দেখিয়েছে। এই সাহস দেখিয়েই তারা জিতেছে।

তিনি বলেন, এবারের আন্দোলনের সঙ্গে অতীতের আন্দোলনের মিল নেই। এখানে কোনো নেতৃত্ব নেই, কোনো স্ট্রাকচারই নেই। এটা কালচারাল ফাইট। এটা না বুঝলে সমস্যা হবে। এই পরিবর্তন আমাদের বুঝতে হবে।

আমরা সরকারকে সহযোগিতা করবো। কিন্তু সরকার ভুল করলে সমালোচনাও যেন করতে পারি, সেই পরিবেশ তৈরি হয়েছে বলেও জানান তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এইচএসসি ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষাসহ অন্যান্য সব বোর্ড ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন

২ দিন আগে

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে কাল দেশব্যাপী বিএনপির শোক কর্মসূচি

৩ দিন আগে

বন্যা মোকাবেলায় এনসিপির রেসপন্স টিম গঠন

এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।

৪ দিন আগে

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রা স্থগিত

বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।

৪ দিন আগে