প্রতিবেদক, রাজনীতি ডটকম

অপশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান জরুরি বলে মন্তব্য করেছেন স্বাধীনতার পতাকা উত্তোলক ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
শুক্রবার রাজধানীর উত্তরায় জেএসডি সভাপতির বাসভবনে দলটির সম্পাদকমণ্ডলীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আ স ম আবদুর রব বলেন, অন্যায়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা বর্তমান পরিস্থিতি বা সমাজকে আমূল বদলে দিতে হবে। একমাত্র গণঅভ্যুত্থানই সমাজের বিদ্যমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক কাঠামো ভেঙে নতুন যুগের সূচনা করবে।
তিনি বলেন, অভ্যুত্থান হবে শুধু নৈরাজ্য বা অনাচারের বিরোধিতার জন্য নয়, অংশীদারিত্বমূলক রাজনৈতিক ব্যবস্থা তথা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে। তাই আমাদের অভ্যুত্থান এর অর্থ বুঝতে হবে ইতিহাসের প্রেক্ষাপটে’।
সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘সরকারের অবৈধ ক্ষমতা ধ’রে রাখার চক্রান্ত রাজনীতিতে ভয়ঙ্কর শূন্যতার সৃষ্টি করছে। অধিকারবিহীন রাষ্ট্র বা সমাজ ক্রমাগত ভয়ঙ্কর হয়ে উঠছে।
স্বপন বলেন, ভবিষ্যতে রাষ্ট্র ও সমাজ কোথায় যাবে, তা যদি সম্মিলিতভাবে স্বাধীন মনে চিন্তা করতে না পারি, তাহলে তো সে পথ কখনও বের হবে না। চিন্তার স্বাধীনতা ছাড়া রাষ্ট্র বা সমাজের নিরাপত্তা থাকে না’।
সভায় আরও বক্তব্য দেন দলের সহ-সভাপতি তানিয়া রব, কামাল উদ্দিন পাটোয়ারী, মোশাররফ হোসেন,লোকমান হাকিম, অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা,মোহাম্মদ আমির উদ্দিন, এস এম সামছুল আলম নিক্সন,মোশারেফ হোসেন মন্টু, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান মুন্সি,হুমায়ুন কবির খান মিলন, অধ্যক্ষ আব্দুল মোতালেব,আব্দুল্লাহ আল মামুন,শফিকুর রহমান বাবর,কামরুল আহসান অপু, বোরহান উদ্দিন চৌধুরী রোমান,আজম খান,আবুল কালাম, ফারজানা দিবা, অ্যাডভোকেট তৈমুর রেজা শাহজাদ ভূইয়া, সৈয়দ বিপ্লব আজাদ,অ্যাডভোকেট আনোয়ারুল হক মজুমদার, মোহাম্মদ মোস্তাক,আব্দুল মুত্তালিব মাস্টার প্রমুখ।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।
৮ ঘণ্টা আগে
জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।
১ দিন আগে
তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক
২ দিন আগে