প্রতিবেদক, রাজনীতি ডটকম

বুকে ব্যথা নিয়ে শনিবার মধ্যরাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ৭২ ঘন্টা পার না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. শোয়েব মুহাম্মদ।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
দলের সাংগঠনিক সম্পাদকের স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ২০১৫ সালে মাহমুদুর রহমান মান্নাকে প্রথমে গুম করে পরে গ্রেফতার দেখানো হয়। সে সময় তিনি মিথ্যা মামলায় দুই বছর কারাভোগ করেন। কারাগারে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে পাঠানো হয়। সে সময় তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে। কিন্তু তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে হাসপাতাল থেকে কারাগারে প্রেরণ করা হয়। কারামুক্ত হওয়ার পরও তার পাসপোর্ট আটকে রাখা হয়। এ কারণে তিনি বিদেশে উন্নত চিকিৎসাও নিতে পারেননি।
মাহমুদুর রহমান মান্নার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।
৪ দিন আগে
বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।
৪ দিন আগে
জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নহিদ বলেন, বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।
৪ দিন আগে