এরশাদের পথেই জিএম কাদের, সম্মেলন ছাড়াই মহাসচিব নিয়োগ শামীমকে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। ফাইল ছবি

দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বড় ভাই প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের পথেই হাঁটলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। সম্মেলন ছাড়াই দলের মহাসচিব হিসেবে নিয়োগ দিলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে।

সোমবার (৭ জুলাই) যুগ্মসচিব পদমর্যাদায় জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক ক্ষুদে বার্তায় এ কথা জানান।

গত কয়েকদিন ধরেই জাতীয় পার্টিতে চলমান অস্থিরতার মধ্যে জাপা চেয়ারম্যান এ সিদ্ধান্ত নিলেন। এর মধ্যে পার্টির সম্মেলন হওয়ার তারিখ ঘোষণা করেও তা স্থগিত করেন জিএম কাদের।

এদিকে পার্টির কেন্দ্রীয় নেতাদের বড় একটি অংশ জিএম কাদেরের বিরুদ্ধে অবস্থান নেন। তারা পালটা সম্মেলন আহ্বান করেছিলেন। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সে সম্মেলন তারাও স্থগিত করেন।

খন্দকার দেলোয়ার জালালী বার্তায় জানান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে দলের মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের।

জাপা চেয়ারম্যানের বিরুদ্ধে স্বৈরাচারি আচরণের অভিযোগ তুলে তার বিরোধিতা করে আসছেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিবের দায়িত্বে থাকা মুজিবুল হক চুন্নুসহ শীর্ষ নেতারা।

নেতাকর্মীরা বলছিলেন, এ দফা জিএম কাদেরের সঙ্গে তাদের আপস না হলে আরও একবার ভাঙনের মুখে পড়বে প্রয়াত এরশাদের হাতে গড়া দলটি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৫ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৭ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৭ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১ দিন আগে