এবি পার্টির উপদেষ্টার পদ ছাড়লেন ব্যারিস্টার রাজ্জাক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

এবি পার্টির প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। শনিবার (৭ সেপ্টেম্বর) লন্ডন থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবি পার্টির সঙ্গে কিছু ক্ষেত্রে মতপার্থক্য তৈরি হওয়ায় দলটির প্রধান উপদেষ্টার পদ ছেড়েছেন।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্যে অবস্থান করছেন। ব্যারিস্টার রাজ্জাক জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল ছিলেন। দলটির আইনি এবং আন্তর্জাতিক বিষয় দেখভাল করতেন তিনি। ২০১৯ সালে তিনি জামায়াত থেকে পদত্যাগ করেন। জামায়াতে সংস্কারের তাগিদ দিয়েছিলেন তিনি। বিশেষত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য দলটিকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছিলেন ব্যারিস্টার রাজ্জাক।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এইচএসসি ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষাসহ অন্যান্য সব বোর্ড ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন

২ দিন আগে

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে কাল দেশব্যাপী বিএনপির শোক কর্মসূচি

৩ দিন আগে

বন্যা মোকাবেলায় এনসিপির রেসপন্স টিম গঠন

এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।

৪ দিন আগে

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রা স্থগিত

বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।

৪ দিন আগে