তীব্র তাপমাত্রার দায় এড়াতে পারে না সরকার : সাইফুল হক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশজুড়ে তাপমাত্রার মারাত্মক বৃদ্ধি শ্রমজীবী মেহনতি মানুষের কাছে গজবের মতই। গরমে তাদের প্রাণ ওষ্ঠাগত, ত্রাহি ত্রাহি অবস্থা। এই পরিস্থিতিতে তাদের এক বড় অংশের কাজ নেই। শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা গুরুতর হুমকির মুখে। অনেকেরই কাজ নেই, ঘরে খাবার নেই। টানা ১৫ বছর ক্ষমতায় থেকে এই পরিস্থিতির দায়দায়িত্ব সরকার এড়িয়ে যেতে পারে না।

শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাইফুল হক।

তিনি পরিস্থিতি মোকাবেলায় তাপমাত্রা বৃদ্ধিজনিত জরুরি অবস্থা (হিট ইমারজেন্সি) জারি করে সমন্বিত পদক্ষেপ নিতে সরকার, মন্ত্রণালয়, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।

একইসঙ্গে দুর্যোগ পরিস্থিতিতে অসহায় শ্রমজীবী মেহনতি পরিবারসমূহকে নগদ অর্থ প্রদান, টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে খাদ্যপণ্য বিক্রি ও শ্রমজীবীদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণের উদ্যোগ নিতেও সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, গত পনেরো বছরে উন্নয়নের নামে বনাঞ্চল আরও উজাড় হয়েছে, দেশ আরও গাছশূন্য হয়েছে; প্রাণ, প্রকৃতি আরও বিপদগ্রস্ত হয়েছে। দেশে তাপমাত্রা দ্রুত বেড়ে চলেছে। তিনি উষ্ণতা বৃদ্ধিজনিত পরিস্থিতি মোকাবেলায় দেশব্যাপী পরিকল্পিতভাবে বনাঞ্চল সৃষ্টিসহ বহুমুখী পদক্ষেপ নেবার দাবি জানান।

সাইফুল হক বলেন, এখনও পর্যন্ত দেশের অধিকাংশ শিল্পকারখানায় ট্রেড ইউনিয়ন গড়ে তোলার অনুকূল পরিস্থিতি নেই। তিনি শ্রমিক অধিকার নিশ্চিত করতে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের আহ্বান জানান।

সভায় সমাবেশ ও র‍্যালির মাধ্যমে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।

বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ, আইয়ুব আলী, নূর ইসলাম, স্বাধীন মিয়া, জামাল সিকদার, আব্দুল হালিম ভুঁইয়া, হাফিজুর রহমান রুবেল, আবুল হোসেন, নান্টু দাস প্রমুখ। তারা অনতিবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

১৯ ঘণ্টা আগে

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।

২০ ঘণ্টা আগে

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিয়েছে জামায়াত

জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।

২ দিন আগে

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক

২ দিন আগে