গণভবন জয় করেছি, এবার সংসদও জয় করব: নাহিদ ইসলাম

রাজশাহী ব্যুরো
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ২৩: ৪২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ ভবন জয় করবো।” রোববার (৬ জুলাই) সন্ধ্যায় রাজশাহীতে জুলাই পথযাত্রা শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নাহিদ বলেন, “৫ আগস্ট ২০২৪-এ আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন ও গণভবন। এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন ও জাতীয় সংসদ ভবন। আমরা গণভবন জয় করেছি, এবার আমরা জাতীয় সংসদ ভবনও জয় করব। কিন্তু তার আগে কথা আছে। নির্বাচনের আগে অবশ্যই সংস্কার ও বিচারের সুরাহা হতে হবে।’

তিনি বলেন, “গণহত্যাকারী হাসিনার বিচার চাই, চাই নতুন সংবিধান, যা জনগণের অধিকার ও ইনসাফ নিশ্চিত করবে। স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে আমরা মেধাভিত্তিক নতুন ব্যবস্থা গড়তে চাই।”

রাজশাহীকে ঐতিহ্যবাহী নগরী উল্লেখ করে এনসিপির শীর্ষ নেতা বলেন, “যদি পানির হিস্যা ও সীমান্ত রক্ষা করতে হয়, রাজশাহী থেকেই আবার লংমার্চ শুরু হবে।” ৩ আগস্ট শহীদ মিনারে সবাইকে প্রস্তুত থাকতে আহ্বান জানিয়ে তিনি বলেন, “জুলাই সনদ ও ঘোষণা আদায় করে ছাড়ব।”

নাহিদ আরও বলেন, “উন্নয়ন মানে কেবল ঢাকাকেন্দ্রিক নয়—রাজশাহীতেও শিক্ষা, শিল্প ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। এই পথযাত্রা নতুন বাংলাদেশ গঠনের যাত্রা।”

এসময় এনসিপির সিনিয়র নেতৃবৃন্দ সামান্তা শারমিন, আখতার হোসাইন, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দিন পাটওয়ারী ও ডা. তাসনিম জারা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৫ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৫ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৭ দিন আগে

সরকার স্বস্তি দিতে চায়, বিরোধীদল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

৮ দিন আগে