বিচার-সংস্কার-জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই: রাশেদ প্রধান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শুক্রবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানায় জাগপা। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) রোডম্যাপের সমালোচনা করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। এই রোডম্যাপের বদলে জাতির জন্য এখন বিচার, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার কবরে জাগপার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে তিনি এ কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, গতানুগতিক ও অস্বচ্ছ নির্বাচনি রোডম্যাপ দেখে মনে হয় অন্তর্বর্তী সরকার যেকোনো উপায়ে নির্বাচন দিয়ে নিস্তার পেতে চায়। অথচ ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচারের অগ্রগতি সন্তোষজনক নয়। দল হিসেবে আওয়ামী লীগের বিচার হচ্ছে না। জুলাই সনদও প্রস্তুত হয়নি, তার আইনি ভিত্তি ও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তিনি বলেন, এ অবস্থাতেও নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, যেখানে জুলাই সনদের আলোকে নির্বাচন সবার কাম্য ছিল। হাজারও শহিদের রক্তের সঙ্গে বেইমানি করে শুধু নির্বাচনি রোডম্যাপ দিলে হবে না। বিচার, সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাগপার এই নেতা বলেন, দ্রোহের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান আমাদের মুক্তিযুদ্ধে যেমন উদ্বুদ্ধ করেছিল, একইভাবে জুলাই গণঅভ্যুত্থানেও উদ্বুদ্ধ করেছে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম প্রতিবাদ প্রতিরোধে নজরুলের বিকল্প নেই।

‘জাতীয় কবির লেখনী থেকে আমাদের অনুপ্রেরণা নিতে হবে। কারণ সার্বভৌমত্ব রক্ষায় হিন্দুস্তান ও সন্ত্রাসী আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চলমান। নজরুলের ভাষায় আমাদের শপথ নিতে হবে— সেই দিন হব শান্ত/ যবে উত্‍পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না/ অত্যাচারীর খড়্গ-কৃপাণ/ ভীম রণভূমে রণিবে না।

জাতীয় কবির কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়ায় জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, মো. হাসমত উল্লাহ, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার ও সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুগ্ন আহ্বায়ক আলী ফকির, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, সহসভাপতি শাহাবুদ্দিন সাবু ও মো. আলামিন ডালিমসহ অন্যরা অংশ নেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement