ছাত্রনেতা তুষার হত্যার প্রতিবাদে ঢাবির জাসদ সমর্থিত ছাত্রলীগের বিক্ষোভ-সমাবেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

ছাত্রনেতা নাঈফ আহম্মেদ তুষার হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাসদ সমর্থিত ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

গতকাল রোববার ( ৭ এপ্রিল) দুপুর ১২টায় টিএসসি চত্বরে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের অনুসারী বাংলাদেশ ছাত্রলীগ (ন—মা) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগ —জাসদ কুষ্টিয়া জেলা শাখার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের সহ—সম্পাদক ছাত্রনেতা নাঈফ আহম্মেদ তুষারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বাংলাদেশ ছাত্রলীগ (ন—মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদ সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ—সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানাতুজ্জামান বাবু,সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি চন্দ্রনাথ পাল, সদস্য শরীফ খান জয়, কেন্দ্রীয় সংসদের স্কুল বিষয়ক আব্দুর রহমান নিলয়, সদস—হাফিজুর রহমান নিলয়,শাহ মোঃ ছোরায়েদ সাদী, সাবেক ছাত্রনেতা মাহাফুজুর রহমান রাহাত, কবি নজরুল কলেজের অর্পিতা দাস,স্বর্ণা দাস প্রমূখ নেতৃবৃন্দ।

এছাড়াও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়,কলেজ এবং ঢাকা মহানগর উত্তর —দক্ষিণের ছাত্র নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে নেতৃদ্বয় বলেন, বিগত জানুয়ারি মাস হতে একটি মহলের প্রত্যক্ষ মদদে ভেড়ামারা—মিরপুরে যে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে, এই ধারাবাহিকতায় সন্ত্রাসীরা প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে শত শত লোকের সামনে তুষারকে গোলাপনগর বাজারে কুপিয়ে নৃশংস ও পৈশাচিকভাবে হত্যা করে । নেতৃদ্বয় মনে করেন ,ভোট কারচুপির ও জবর দখলের মাধ্যমে যখন একজন চিহ্নিত ভয়ংকর সন্ত্রাসী সংসদ সদস্য হয় তখন সেখানে এভাবেই সন্ত্রাস ও ত্রাসের রাজত্য কায়েম করছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

১ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

১ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

১ দিন আগে

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।

১ দিন আগে