প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে এবং বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া শেষে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা দখলে নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (১৫ জুলাই) বিকেল ৪টায় ছাত্রলীগের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন। কোটা ইস্যু নিয়ে ছাত্রলীগের পরবর্তী কর্মসূচি রাজু ভাস্কর্যের সামনে থেকে ঘোষণা দেওয়া হবে।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, রাজু ভাস্কর্যের সামনে আমাদের নেতাকর্মীরা সমবেত হচ্ছেন। এখান থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা সুস্পষ্টভাবে বলছি, শিক্ষাপ্রতিষ্ঠানে যারা নৈরাজ্য তৈরি করতে চায়, রাজাকারদের তোষণ করার রাজনীতি যারা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। বাংলাদেশ ছাত্রলীগ অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, বিনয়ের পরিচয় দিয়েছে, যৌক্তিক পরিকল্পিত উপায়ে সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে।
এর আগে বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের সমাবেশস্থলে খবর ছড়ায় বিজয় একাত্তর হলে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে রাখা হয়েছে এবং হামলা হয়েছে। এতে উত্তেজিত কতিপয় শিক্ষার্থী সেখান থেকে বিজয় একাত্তর হলের দিকে মিছিল নিয়ে যেতে থাকেন। সেখানে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় এক পর্যায়ে আন্দোলনকারীরা নীলক্ষেত ও পলাশীর দিকে সরে যান। এরপরই ছাত্রলীগ রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা যেন টিএসসি এলাকায় অবস্থান নিতে না পারে সেজন্য বিকেল ৪টা ৪৫ মিনিটে রাজু ভাস্কর্যের সামনে থেকে ছাত্রলীগের একটি অংশকে সুফিয়া কামাল হলের দিকে ও আরেকটি অংশকে শাহবাগের দিকে অবস্থান নিতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ছাত্রলীগের নারী শিক্ষার্থীদের মধুর ক্যান্টিনে অবস্থান নিতে বলা হয়। এসব নির্দেশনা দেওয়ার সময় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।
২ দিন আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
২ দিন আগে
তারেক রহমান বলেন, আমরা এতদিন একসঙ্গে ছিলাম। কেন কাউকে সরিয়ে দেবো? আমরা একসঙ্গেই থাকব। চলতে গেলে এদিক-ওদিক হতেই পারে। কেউ একজন বলেছেন, এটা ফেয়ারওয়েল ডিনার কি না। কেন ফেয়ারওয়েল হবে? ফেয়ারওয়েল ডিনার যদি দিতে হয়, গুপ্ত-সুপ্তদের বলতে পারি, স্বৈরাচারকে বলতে পারি। কিন্তু আমরা যারা ছিলাম, আমরা ইনশাল্লাহ এক
৩ দিন আগে