এনআইডি অনিয়মে জড়িতদের নামে মামলার সিদ্ধান্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতিতে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরও কঠোর হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগে প্রায় সবক্ষেত্রে বিভাগীয় মামলা করা হলেও এখন থেকে ফৌজদারি মামলা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বিভাগীয় মামলায় অনেকে করছেন না৷ তাই মাঠপর্যায়ে অনিয়ম কমছে না। ফলে অনিয়ম, দুর্নীতি ঠেকাতে এবার ফৌজদারি মামলা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক মো. মাহবু্ব আলম তালুকদার নির্দেশনাটি পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিতে হবে। কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি মামলা দায়ের করতে হবে।

এছাড়া প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে প্রতিদিন যথাসময়ে অফিসে উপস্থিত হতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কোনো অবস্থাতেই কর্মস্থল ত্যাগ করা যাবে না। অন্যদিকে ক্যাটাগরির আবেদনগুলো দ্রুত নিষ্পন্ন করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে প্রতিবেদন দাখিল করতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন সেবা সংক্রান্ত অনিষ্পন্ন আবেদনে দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ব্যবস্থা/পদক্ষেপ নিতে হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘বিএনপি জুলাই সনদের দাবি অক্ষরে অক্ষরে পালন করবে’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পথ চলব। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’

২ দিন আগে

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করব— রয়টার্সকে শেখ হাসিনা

শেখ হাসিনা বলেন, ‘ফেরার পর আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। তারপরও আমাকে ফিরতে হবে। আমার দলের নেতাকর্মীরা ভয়াবহ দমন-পীড়নের শিকার। মৃত্যু যদি আসেই, তবে আমি চাই সেটা আমার নিজের মাটিতে আসুক— যেখানে আমার বাবা-মা শায়িত আছেন, যেখানে তাদের রক্ত ঝরেছে।’

২ দিন আগে

কোনোভাবেই আমি প্রধানমন্ত্রীর বন্ধু না: প্রতিমন্ত্রী শাহে আলম

শাহে আলম আরও বলেন, ‘শ্রদ্ধেয় তারেক রহমান বড় হয়েছেন পড়াশোনা করেছে ঢাকা শহরে। আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা বগুড়া এবং শিবগঞ্জে। উনার সঙ্গে আমার রাজনৈতিকভাবে সাক্ষাতই হয়েছে ৯৩-৯৪ সালে, আমি ছাত্রদলের সেক্রেটারি হওয়ার পরে... যখন উনি বগুড়া যাওয়া আসা শুরু করেন।’

৩ দিন আগে

প্রতিমন্ত্রী শাহে আলমকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ

রাশেদ খানের ভাষ্য, মীর শাহে আলমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে তুলে ধরে তার সমালোচনার আড়ালে মূলত প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

৩ দিন আগে