প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘মৃত্যু এত সহজ কেন’ শিরোনামে মানববন্ধন করেছে ‘সন্তানের পাশে অভিভাবক’ নামে একটি সংগঠন। শনিবার (৩ আগস্ট) সকালে রাজধানীর শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অভিভাবকরা আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অভিভাবকরা বলেন, কেন শিক্ষার্থীদের একটি অংশকে দুর্বৃত্ত বানিয়ে দেওয়া হবে? দুধের সন্তানকে তিলে তিলে বড় করা হলো, সেই সন্তানকে টেনে-হিঁচড়ে মারার অধিকার রাষ্ট্রকে কে দিয়েছে? আমাদের ট্যাক্সের টাকায় গুলি কেনা হয়েছে, সেই গুলিতে কেন আমার সন্তান মরছে—প্রশ্ন রাখেন অভিভাবকরা।
মানববন্ধনে কয়েক জন অভিভাবক তাদের সন্তানদের আহত অবস্থার ভয়াবহতা তুলে ধরেন।
এ সময় অভিভাবকরা বলেন, আমাদের সন্তানের নিরাপত্তা এই রাষ্ট্র এবং সরকার দিতে পারে বলে আমরা বিশ্বাস করি না। সুতরাং এই রাষ্ট্র এবং সরকারের কাছে সন্তান হত্যার বিচার চাইবো কি চাইবো না আমাদের সন্তানরা সিদ্ধান্ত নেবে। তারা যদি মনে করে, এই সরকারকে পদত্যাগ করতে হবে, আমরা তাদের সঙ্গে আছি। তারা যে কর্মসূচি নিয়ে যখন যেখানে যাবে, আমরা পাশে আছি। আমরা সারা দেশে সবাইকে সন্তানের পাশে থাকার আহ্বান জানাই।

সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠক শুরুর আগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী জনশক্তি পার্টির নেতা শেখ রফিকুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের যমুনায় হাজির হন।
১ দিন আগে
রাশেদ খাঁনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান
১ দিন আগে
দলের দেওয়া তথ্যমতে, ২০২৫ সালে বিএনপির মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা।
২ দিন আগে
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনি আইন অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর নির্বাচন কমিশনে তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপিও নিয়মিতভাবে এ হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়ে আসছে।’
২ দিন আগে