প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে সাড়া দিয়ে সড়কে নেমে এসেছেন হাজারো জনতা।
সোমবার (৫ আগস্ট) সকালে রাজধানীর যাত্রাবাড়ী, কেন্দ্রীয় শহীদ মিনার, বাড্ডা, উত্তরা মিরপুরসহ বিভিন্ন জায়গায় ছাত্র-জনতার বিক্ষোভের খবর মেলে।
তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়ে। দুপুর দেড়টার দিক থেকে রাস্তায় নামতে থাকে হাজারো জনতা।
এর আগেই অবশ্য আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিকেল ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হয়।
এদিকে দেশজুড়ে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট সচল হয়েছে। সোমবার (৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে প্রথমে ব্রডব্যান্ড ইন্টারনেট ও পরে মোবাইল ইন্টারনেট চালু করে দেওয়া হয়।
এর আগে বেলা ১১টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। তার আগে রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে মোবাইল ইন্টারনেট তথা ফোর-জি কাভারেজ বন্ধের নির্দেশ দেয় সরকার।
অবশ্য ইন্টারনেট সচল হলেও এখনো সামাজিক যোগাযোগ মাধ্যম চালু হয়নি।
জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা-গুলিতে বিপুল সংখ্যক লোকের প্রাণহানি হলে সরকারবিরোধী আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত শনিবার (৩ আগস্ট) তারা সরকারের পদত্যাগের এক দফা দাবি দেয়।
এরপর গত রোববার (৪) অসহযোগ আন্দোলন চলাকালে দেশজুড়ে প্রায় একশ মানুষের প্রাণহানি হয়। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা সোমবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ডাকে। এই কর্মসূচি ঘিরে শাহবাগ এলাকায় জড়ো হচ্ছেন তারা।

নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভুত্থানের সময় আমাদের একটা স্লোগান ছিল— নাটক কম করো প্রিয়। তারেক রহমানকে বলে দিচ্ছি, ‘তারেক রহমান, নাটক কম করেন প্রিয়। বাংলাদেশের মানুষ আপনাকে ক্ষমতা দিয়েছে মানে এই নয় যে আপনি যা খুশি করবেন, যেরকম খুশি ছলনা-প্রতারণা এদেশের জনগণের সঙ্গে করবেন।’
২ দিন আগেকার্যক্রমে সরকারি নিষেধাজ্ঞা থাকায় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। এবার দলটির পদধারী ও সক্রিয় নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগও বন্ধ করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
২ দিন আগে
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘কোনো ফ্যাসিস্ট শাসকের পতনের পর তাকে আবার ক্ষমতা বা রাজনীতিতে ফিরিয়ে আনা যায় না। শেখ হাসিনা দেশে ফিরে রাজনীতি করতে চাইলে তা জনগণ মেনে নেবে না।’
৩ দিন আগে
মির্জা ফখরুল বলেন, জুলাই অভ্যুত্থানকে ক্ষমতায় যাবার হাতিয়ার হিসেবে অনেকে ব্যবহার করতে চায়। বিএনপি সরকার তা চায় না জুলাই হাতিয়ার হিসেবে ব্যবহার হোক। জুলাইয়ের আন্দোলন শুধু ওই জুলাই মাসেরই আন্দোলন নয়। জুলাইয়ের আন্দোলন দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে সেই লড়াইয়ের ফলশ্রুতি।
৩ দিন আগে