প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানা পুলিশ ৪১ জন এইচএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। আজ তাদের জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট আদালত সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র বলছে, শিক্ষার্থীদের মধ্যে ঢাকা মহানগরের ৩৬ ও ঢাকা জেলার পাঁচ জন শিক্ষার্থী রয়েছে।
এর আগে দুপুরে আইন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় হওয়া মামলায় ৩৬ জন এইচএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়। তাদের জামিনের শুনানি বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা সিএমএম কোর্টে অনুষ্ঠিত হবে।’

সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠক শুরুর আগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী জনশক্তি পার্টির নেতা শেখ রফিকুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের যমুনায় হাজির হন।
১ দিন আগে
রাশেদ খাঁনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান
১ দিন আগে
দলের দেওয়া তথ্যমতে, ২০২৫ সালে বিএনপির মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা।
২ দিন আগে
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনি আইন অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর নির্বাচন কমিশনে তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপিও নিয়মিতভাবে এ হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়ে আসছে।’
২ দিন আগে