সিইসি-সচিব আতঙ্কে আসেননি ইসিতে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নির্বাচন ভবন

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সচিবালয়সহ সরকারি বিভিন্ন দপ্তরে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাই হামলার আতঙ্কে আজ অফিসে আসেননি। এই চিত্র দেখা গেছে নির্বাচন কমিশনেও (ইসি)। সরকারি অফিস খোলা থাকলেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার নির্বাচন কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিস করেননি।মঙ্গলবার (০৬ আগস্ট) উড়ো খবরের ভিত্তিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

কর্মকর্তা-কর্মচারীরা আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এলেও অনুপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা। এমনকি ইসি সচিব শফিউল আজিম, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ও জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক নির্বাচন ভবনে আসেননি।

নির্বাচন ব্যবস্থাপনা শাখার অতিরিক্ত সচিব মো. ফরহাদ আহাম্মদ খানসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা যথা সময়ে উপস্থিত হয়েছিলেন। তবে বেলা ১১টার দিকে নির্বাচন ভবন হামলা করতে বিক্ষুব্ধ জনতা আগারগাঁওয়ে দিকে আসছে এমন উড়ো খবর ছড়িয়ে পড়লে সকলের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকলেই ভবন থেকে নেমে সামনের সড়কে আসেন। সেখানে সেনা সদস্যদের কথা বলে তারা ফের ভবনে প্রবেশ করলেও দুপুর ১টার আগেই সবাই চলে যান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন সোমবার (০৫ আগস্ট)। সেই আনন্দে আন্দোলনকারী ছাত্র জনতা ঢাকার রাজপথে নেমে এলে পুরো সরকার ব্যবস্থা টলে যায়৷

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্থানীয় নির্বাচনে আ.লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে প্রস্তাব জামায়াতের

কার্যক্রমে সরকারি নিষেধাজ্ঞা থাকায় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। এবার দলটির পদধারী ও সক্রিয় নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগও বন্ধ করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

১ দিন আগে

ফ্যাসিস্টের পতনের পর তাকে রাজনীতিতে ফিরিয়ে আনা যায় না: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘কোনো ফ্যাসিস্ট শাসকের পতনের পর তাকে আবার ক্ষমতা বা রাজনীতিতে ফিরিয়ে আনা যায় না। শেখ হাসিনা দেশে ফিরে রাজনীতি করতে চাইলে তা জনগণ মেনে নেবে না।’

২ দিন আগে

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করব: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, জুলাই অভ্যুত্থানকে ক্ষমতায় যাবার হাতিয়ার হিসেবে অনেকে ব্যবহার করতে চায়। বিএনপি সরকার তা চায় না জুলাই হাতিয়ার হিসেবে ব্যবহার হোক। জুলাইয়ের আন্দোলন শুধু ওই জুলাই মাসেরই আন্দোলন নয়। জুলাইয়ের আন্দোলন দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে সেই লড়াইয়ের ফলশ্রুতি।

২ দিন আগে

৭ ইসলামি দল নিয়ে ঐক্যের উদ্যোগ হেফাজতের

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, যেসব দল জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোটে যুক্ত, তাদের জোট থেকে বেরিয়ে আসার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। হেফাজতের মুরব্বিরা তাদের জামায়াতের সঙ্গ ছাড়তে ‘পরামর্শ’ দিয়েছেন। নির্বাচনি জোটে থাকলেও আলাদা করে এসব দলের মধ্যে ঐক্য এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষেও কেউ কেউ কথা বলেছেন।

৩ দিন আগে