প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। বুধবার (০৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
আগের দিন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ সদস্য পদত্যাগপত্র জমা দেন। আজ দুপুর পর্যন্ত দুই সদস্য হেলালুদ্দিন আহমদ ও মোহা. শফিকুল ইসলাম পদত্যাগ করেননি।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান পদে মোবাশ্বের মোনেমকে নিয়োগ দিয়েছেন।
সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া- এর মধ্যে যেটি আগে হয়, সে সময় পর্যন্ত কমিশনের চেয়ারম্যান পদে তিনি বহাল থাকবেন।
এ ছাড়া সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন- নুরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. নাজমুল আমিন মজুমদার, মো. সুজায়েত উল্লাহ। দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া- এর মধ্যে যেটি আগে হয়, সে সময় পর্যন্ত তারা কমিশনের সদস্য পদে থাকবেন।
পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া মোবাশ্বের মোনেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রসাশন বিভাগের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক সম্পন্ন করেন। ১৯৯৯ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইডি ডিগ্রি লাভ করেন।

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নহিদ বলেন, বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।
৩ দিন আগে
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পথ চলব। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’
৩ দিন আগে
শেখ হাসিনা বলেন, ‘ফেরার পর আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। তারপরও আমাকে ফিরতে হবে। আমার দলের নেতাকর্মীরা ভয়াবহ দমন-পীড়নের শিকার। মৃত্যু যদি আসেই, তবে আমি চাই সেটা আমার নিজের মাটিতে আসুক— যেখানে আমার বাবা-মা শায়িত আছেন, যেখানে তাদের রক্ত ঝরেছে।’
৩ দিন আগে
শাহে আলম আরও বলেন, ‘শ্রদ্ধেয় তারেক রহমান বড় হয়েছেন পড়াশোনা করেছে ঢাকা শহরে। আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা বগুড়া এবং শিবগঞ্জে। উনার সঙ্গে আমার রাজনৈতিকভাবে সাক্ষাতই হয়েছে ৯৩-৯৪ সালে, আমি ছাত্রদলের সেক্রেটারি হওয়ার পরে... যখন উনি বগুড়া যাওয়া আসা শুরু করেন।’
৪ দিন আগে