নিজ সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেন হাসিনা: আব্দুল মতিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি আব্দুল মতিন বলেছেন, আদালতের রায়ের তোয়াক্কা না করে একনায়কতন্ত্রের মাধ্যমে নিজ সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বাতিল করে দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে। এখন তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল দরকার।

শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

বিচারপতি আব্দুল মতিন বলেন, বিগত পার্লামেন্টে জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। শুধু তোষামোদি হয়েছে। বিচার বিভাগ ও সংসদ ভূমিকা হারিয়েছিল।

বিচার বিভাগকে স্বাধীন করা অত্যন্ত জরুরি উল্লেখ করে সাবেক এই বিচারপতি বলেন, স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন নির্বাচন কমিশন ও স্বাধীন মিডিয়া দরকার।

তিনি আরও বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করেনি, ক্ষমতাসীনদের আজ্ঞাবহ ছিল। বিচার বিভাগে স্বাধীনতা নিশ্চিতে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুর্নবহাল করা প্রয়োজন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ হয় রাখতে হবে, না হয় সংশোধন করতে হবে।

শেখ হাসিনার সরকারের সময়ে মিডিয়াকে কুক্ষিগত করা হয়েছিল উল্লেখ করে আব্দুল মতিন বলেন, মিডিয়াকে হত্যা করতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছিল। রাজনৈতিক দলগুলোয় গণতান্ত্রিক চর্চা ছিল না। রাজনৈতিক দলগুলোতেও সংস্কার দরকার বলে মন্তব্য করেন তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করব— রয়টার্সকে শেখ হাসিনা

শেখ হাসিনা বলেন, ‘ফেরার পর আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। তারপরও আমাকে ফিরতে হবে। আমার দলের নেতাকর্মীরা ভয়াবহ দমন-পীড়নের শিকার। মৃত্যু যদি আসেই, তবে আমি চাই সেটা আমার নিজের মাটিতে আসুক— যেখানে আমার বাবা-মা শায়িত আছেন, যেখানে তাদের রক্ত ঝরেছে।’

২ দিন আগে

কোনোভাবেই আমি প্রধানমন্ত্রীর বন্ধু না: প্রতিমন্ত্রী শাহে আলম

শাহে আলম আরও বলেন, ‘শ্রদ্ধেয় তারেক রহমান বড় হয়েছেন পড়াশোনা করেছে ঢাকা শহরে। আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা বগুড়া এবং শিবগঞ্জে। উনার সঙ্গে আমার রাজনৈতিকভাবে সাক্ষাতই হয়েছে ৯৩-৯৪ সালে, আমি ছাত্রদলের সেক্রেটারি হওয়ার পরে... যখন উনি বগুড়া যাওয়া আসা শুরু করেন।’

৩ দিন আগে

প্রতিমন্ত্রী শাহে আলমকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ

রাশেদ খানের ভাষ্য, মীর শাহে আলমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে তুলে ধরে তার সমালোচনার আড়ালে মূলত প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

৩ দিন আগে

জামায়াত-এনসিপিকে হারানোর ষড়যন্ত্রে জড়িত ছিল ইন্টেরিমও— অভিযোগ শফিকুরের

শফিকুর রহমান বলেন, “ইন্টেরিম গভর্নমেন্টের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ। তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। এটা তারাই স্বীকার করেছে যে, ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে।”

৪ দিন আগে