সিনিয়র আইনজীবী হলেন ৫৪ জন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

৫৪ জন আইনজীবীকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত(এনরোলমেন্ট) করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির প্রত্যেক সদস্যের মতামতের ভিত্তিতে তাদেরকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তাদেরকে তালিকাভুক্ত করা হয়।

বুধবার(২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়া ২৯১ জনকে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভূক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এসএম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত এনরোলমেন্ট কমিটির গত ৩ সেপ্টেম্বর ও ৯ সেপ্টেম্বর সভায় প্রত্যেক সদস্যের মতামতের ভিত্তিতে নিম্ন লিখিত আইনজীবীদেরকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) সিদ্ধান্ত গৃহীত হয়।

তারা হলেন, মো. সাইদুর রহমান, শহীদুল ইসলাম, সৈয়দএবি মাহমুদুল হক, আবু তারিক, সিকদার মকবুল হক, একেএম মজিবুর রহমান, মো. হারুনার রশিদ, মকবুল আহমেদ, মো. শহীদুল করিম সিদ্দিক, মো.হেফজুল বারি, এবিএম বায়েজিদ, শাহ মো. খসরুজ্জামান, মো. খালেদ আহমেদ ,মো. খলিলুর রহমান, অমলেন্দু বিকাশ রায় চৌধুরী, গরিবে নেওয়াজ মুহাম্মদ, মো. মোশাররফ হোসেন মজুমদার, আবুল কাশেম এম ফজলুল হক খান, আব্দুল্লাহ আল মামুন, মো. ইসরাফিল হোসেন, মো. ফারুক (এম ফারুক), মো. হেলাল উদ্দিন মোল্লা, সৈয়দ মফিজুর রহমান, বিভাস চন্দ্র বিশ্বাস, মো. মফিজুর রহমান মজুমদার, মো. ফারুক আহমেদ, এএইচএম মুসফিকুর রহমান, আবুল কালাম চৌধুরী, মোহাম্মদ হোসাইন, বশির আহমেদ, নিতায় রায় চৌধুরী, এমএ কাইয়ুম চৌধরী, মো. তৌফিক ইনাম, শাহ মোহাম্মদ জহিরুল হক, স্বাসতী সরকার, মোহাম্মদ আব্দুল হান্নান, মো. গোলাম মোস্তফা, সুব্রত শাহ, মো.জাকির হোসেন, মো. শামসুল হক, এম. মাকসুদুল ইসলাম, শেখ মো. সিরাজুল ইসলাম, মো. আব্দুল হক, মো. ফজলুর রহমান, মো. আব্দুল হাই, এজেডএম ফরিদুজ্জামান, একেএম জগলুল হায়দার আফ্রিক, নাহিদ ইয়াসমিন, মো. জাহাঙ্গীর কবীর, একেএম বদরুজ্জামান, ড. শরীফ মোহাম্মদ নুর উল্লাহ ভূইয়া, কেএস সলাহ উদ্দিন আহমেদ, শেখ মো. জাকির হোসেন ও মো. আসিফ হাসান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বন্যা মোকাবেলায় এনসিপির রেসপন্স টিম গঠন

এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।

৩ দিন আগে

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রা স্থগিত

বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।

৩ দিন আগে

আমরাও চাই তিনি দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য: নাহিদ

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নহিদ বলেন, বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।

৩ দিন আগে

‘বিএনপি জুলাই সনদের দাবি অক্ষরে অক্ষরে পালন করবে’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পথ চলব। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’

৪ দিন আগে