ডেস্ক, রাজনীতি ডটকম

হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালনে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে নৌবাহিনীও কাজ করছে বলে জানান ভারপ্রাপ্ত নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল মো. মুসা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁও সিভিল এভিয়েশনের রাধাকৃষ্ণ মন্দির পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এসময় ভারপ্রাপ্ত নৌপ্রধান বলেন, ঢাকায় এবং উপকূলে বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তায় নৌবাহিনীর চৌকস সদস্যরা কাজ করে যাচ্ছে। এ ছাড়াও প্রত্যেকটি মন্দিরে নিরাপত্তার জন্য পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালনের আহ্বান জানান তিনি।
ভারপ্রাপ্ত নৌপ্রধানের প্রত্যাশা, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও সুষ্ঠুভাবে এবার পূজার কাজ সম্পন্ন হবে।

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নহিদ বলেন, বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।
৩ দিন আগে
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পথ চলব। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’
৩ দিন আগে
শেখ হাসিনা বলেন, ‘ফেরার পর আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। তারপরও আমাকে ফিরতে হবে। আমার দলের নেতাকর্মীরা ভয়াবহ দমন-পীড়নের শিকার। মৃত্যু যদি আসেই, তবে আমি চাই সেটা আমার নিজের মাটিতে আসুক— যেখানে আমার বাবা-মা শায়িত আছেন, যেখানে তাদের রক্ত ঝরেছে।’
৩ দিন আগে
শাহে আলম আরও বলেন, ‘শ্রদ্ধেয় তারেক রহমান বড় হয়েছেন পড়াশোনা করেছে ঢাকা শহরে। আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা বগুড়া এবং শিবগঞ্জে। উনার সঙ্গে আমার রাজনৈতিকভাবে সাক্ষাতই হয়েছে ৯৩-৯৪ সালে, আমি ছাত্রদলের সেক্রেটারি হওয়ার পরে... যখন উনি বগুড়া যাওয়া আসা শুরু করেন।’
৪ দিন আগে