জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান হল আন্দোলনকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
ভিডিওতে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা `সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার ` বলে স্লোগান দিচ্ছে। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে সচিবালয়ের সামনে আসেন উপদেষ্টা নাহিদ। ভিডিওটি এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যে দেখে মনে হচ্ছে স্লোগানটি নাহিদকে উদ্দেশ্য করে বলা হচ্ছে।
শিক্ষার্থীরা জানান, এই স্লোগান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু হওয়ার পর থেকেই দিয়ে আসছিলো। মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ্য করে এই স্লোগান দেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন ধরে হলের কাজ কচ্ছপ গতিতে করছিল।
এছাড়া জবির পিডির বিরুদ্ধে বিভিন্ন দূর্নীতির অভিযোগ করেন শিক্ষার্থী। তারা জানান,এই দূর্নীতিবাজ পিডিসহ জবির সকল অনিয়মের বিরুদ্ধে বলা হয়েছিলো সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। তারা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান তাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন হোক।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান রাব্বী বলেন, আমরা এই স্লোগান তো আমাদের বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দিয়েছি। নাহিদ ভাই বরং আমাদের সমস্যা সমাধান করতে আমাদের কাছে এসেছিলেন। কিন্তু পালিয়ে থাকা আওয়ামী লীগ এর নেতাকর্মীরা এসব তথ্য এডিট করে ভুল ভানে উপস্থাপন করছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

শফিকুর রহমান বলেন, “ইন্টেরিম গভর্নমেন্টের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ। তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। এটা তারাই স্বীকার করেছে যে, ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে।”
২ দিন আগে
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলা এবং কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। একই সঙ্গে স্থানীয় প্রশাসন এ হামলার দায় এড়াতে পারে না উল্লেখ করে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে দলটি।
৩ দিন আগে
রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”
৩ দিন আগে
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
৩ দিন আগে