প্রতিবেদক, রাজনীতি ডটকম

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতিপক্ষ হিসেবে যে বড় দল মাঠে আছে, তারা নির্বাচনের আগে যেকোনো কিছুই করতে পারে। সে কারণেই আমার যে একটা গণজোয়ার আছে; সেটা অনেকেরই ভয়ের কারণ হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা আরও বলেন, 'নির্বাচনের মাঠে পেশীশক্তি, কালো টাকা কাজ করে। বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো যেকোনো উপায়ে নির্বাচনে জেতার চেষ্টা থাকে। আমি আমার নেতাকর্মীদের বারবার সাবধান করি যে মাঠে হাঁসের কোনো অভাব নাই। হাঁসগুলোকে যেন সন্ধ্যায় গুনে গুনে খোঁয়াড়ে তোলা হয়।'
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি জানিয়ে রুমিন ফারহানা বলেন, আমাকেই বারবার জরিমানা দিতে হয়েছে। মানুষের বাড়িতে একটা উঠান বৈঠক করার কারণে আমাকে এখন পর্যন্ত ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর বড় বড় মঞ্চ করে বিএনপির সমর্থিত প্রার্থী সভা করেছে, ভোট চেয়েছে, নির্বাচনি প্রচারণা শুরুর অনুমতির আগেই তারা প্রচারণা করেছে। দোয়া মাহফিলের নামে আমাকে নিয়ে কুৎসিত মন্তব্য করেছে, কুৎসা রটিয়েছে। তখন প্রশাসন নীরব, কানা-বোবার মতো আচরণ করেছে।
উল্লেখ্য, বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন দিয়ে আসন ছেড়ে দিয়েছে বিএনপি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১০ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১২ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১২ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১৭ ঘণ্টা আগে