দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই: আইজিপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ পূজা উদযাপন করে আসছেন এবারও দুর্গাপূজায় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। তারা নিশ্চিন্তে পূজা করতে পারবেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে ফারইস্ট টাওয়ারের ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আইজিপি মো. ময়নুল ইসলাম বলেন, জঙ্গি হামলারও কোনো আশঙ্কা নেই। তারপরেও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না।

পূজার সময় কোথাও কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন ময়নুল ইসলাম।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের প্রায় ৫০০ থানার গাড়ি পোড়ানো হয়েছে। সেখানে গাড়ি রিপ্লেস করা হয়েছে। শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন সকল থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

স্টেক হোল্ডারদের নিয়ে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে কাল দেশব্যাপী বিএনপির শোক কর্মসূচি

৩ দিন আগে

বন্যা মোকাবেলায় এনসিপির রেসপন্স টিম গঠন

এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।

৪ দিন আগে

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রা স্থগিত

বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।

৪ দিন আগে

আমরাও চাই তিনি দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য: নাহিদ

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নহিদ বলেন, বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।

৪ দিন আগে