পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ৫

সাভার (ঢাকা) প্রতিনিধি

দেশের পোশাক খাতে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর।

এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুর, জামগড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ঢাকা জেলার ধামরাইল থানার মোকামটুলা গ্রামের মো. লাবু খানের ছেলে মো. হাবিব খান (৩১), আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মৃত দুর্জন মোল্লার ছেলে মো. আলকাছ মোল্লা (৩৬), একই এলাকার মৃত মহিবুর রহমান ওরফে মহিউদ্দিনের ছেলে মো. আজাহারুল ইসলাম (৪২), লালমনিরহাট জেলা সদরের হারিভাঙ্গা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মো. মজিদুল ইসলাম (২৮) ও আশুলিয়ার পবনারটেক এলাকার মৃত সোনা মিয়া তালুকদারের ছেলে রাসেল তালুকদার (৩৫)।

পুলিশ জানায়, আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন এলাকার গার্মেন্টস শিল্প অস্থিতিশীল করার জন্য একটি গ্রুপ বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে তারা বিভিন্ন ভাবে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনরত শ্রমিকদের মাধ্যমে উসকানিমূলক স্লোগান দিয়ে বিভিন্ন গার্মেন্টসে ভাঙচুর করে। একই সঙ্গে মহাসড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুরসহ গাড়ি পুড়িয়ে অপূরণীয় ক্ষতি সাধন করে। আইনশৃঙ্খলা বাহিনীসহ যৌথ বাহিনীর ওপর শ্রমিক লেলিয়ে দিয়ে বিশৃঙ্খলার মতো ঘটনা ঘটায় তারা। এসব উসকানিদাতা এবং নেতৃত্ব প্রদানকারীদের কঠোরভাবে দমনসহ আইনের আওতায় আনতে আশুলিয়া থানাপুলিশসহ যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালা করে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর বলেন, পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে কাল দেশব্যাপী বিএনপির শোক কর্মসূচি

৩ দিন আগে

বন্যা মোকাবেলায় এনসিপির রেসপন্স টিম গঠন

এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।

৪ দিন আগে

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রা স্থগিত

বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।

৪ দিন আগে

আমরাও চাই তিনি দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য: নাহিদ

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নহিদ বলেন, বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।

৪ দিন আগে