পরিবর্তন হচ্ছে জেলা-মেট্রোপলিটন পুলিশের ইউনিফর্ম-লোগো

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পুলিশের ভূমিকায় ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় ছাত্র-জনতা। এসময় সংঘাতে মৃত্যু হয় ৪৪ পুলিশ সদস্যের। বেশ কয়েকদিন বন্ধ ছিল পুলিশ ও থানার কার্যক্রম। এরপর কাজে ফিরলেও এখনো পুরোপুরি স্বাভাবিক ভূমিকায় নেই পুলিশ।

পরবর্তীসময়ে পুলিশ বাহিনীর ইমেজ ফেরাতে সিদ্ধান্ত নেওয়া হয় ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের। পুলিশ সদরদপ্তর সূত্রে জানা যায়, পুলিশের প্রায় ১২টি ইউনিটের মধ্যে শুধু জেলা এবং মেট্রোপলিটন পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে।

ইউনিফর্ম-লোগোর বিষয়ে আমাদের মিটিং হয়েছে। ডিএমপির ইউনিফর্ম ও লোগো পরিবর্তন হবে। সামনে আরও কয়েকটি মিটিং রয়েছে সেখানে সবগুলো বিষয় নিয়ে সিদ্ধান্ত হবে। ইউনিফর্মের সঙ্গে ম্যাচ করে লোগো, ব্যাজ ও বেল্ট পরিবর্তন করা হবে।- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক আহমেদ

এখন পর্যন্ত পুলিশের নতুন ইউনিফর্মের জন্য ৬টি রং ও ১০টি লোগো শর্টলিস্ট করা হয়েছে। ইউনিফর্মে হালকা ধূসর (লাইট গ্রে) অথবা হালকা নীল (লাইট ব্লু) নির্ধারণের সম্ভাবনা বেশি বলে জানা যায়। তবে এখন পর্যন্ত ইউনিফর্মের কোনো রং চূড়ান্ত করা হয়নি।

ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের জন্য গঠিত কমিটি সূত্রে জানা যায়, পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের বিষয়ে গঠিত কমিটি কয়েকটি মিটিং করেছে। মিটিংয়ে গঠিত কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে কাল দেশব্যাপী বিএনপির শোক কর্মসূচি

৩ দিন আগে

বন্যা মোকাবেলায় এনসিপির রেসপন্স টিম গঠন

এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।

৪ দিন আগে

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রা স্থগিত

বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।

৪ দিন আগে

আমরাও চাই তিনি দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য: নাহিদ

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নহিদ বলেন, বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।

৪ দিন আগে