বদরুদ্দোজা চৌধুরীর দাফন সম্পন্ন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা গ্রামে চতুর্থ জানাজা শেষে স্থানীয় কবরস্থানে চীর নিদ্রায় শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। রোববার (৬ অক্টোবর) বাদ জোহর দয়হাটা গ্রামে সাবেক রাষ্ট্রপতির চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার ইচ্ছে অনুযায়ী তাকে গ্রামের বাড়ির বিরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা কবরস্থানে সমাহিত করা হয়।

এ সময় বি. চৌধুরীকে শেষবারের মত দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা শ্রেণি-পেশার মানুষ। শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

সদা হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত বদরুদ্দোজা চৌধুরী ৯৪ বছর বয়সে শুক্রবার ভোররাতে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে সকালে হাসপাতাল প্রাঙ্গণে তার প্রথম ও দুপুরে বারিধারা কুটনৈতিক এলাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ ১ আসন থেকে বদরুদ্দোজা চৌধুরী পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ও বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা।

ব্যক্তিজীবনে বদরুদ্দোজা চৌধুরী এক ছেলে ও দুই মেয়ের জনক। ছেলে মাহি বি চৌধুরীও দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বন্যা মোকাবেলায় এনসিপির রেসপন্স টিম গঠন

এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।

৩ দিন আগে

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রা স্থগিত

বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।

৩ দিন আগে

আমরাও চাই তিনি দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য: নাহিদ

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নহিদ বলেন, বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।

৩ দিন আগে

‘বিএনপি জুলাই সনদের দাবি অক্ষরে অক্ষরে পালন করবে’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পথ চলব। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’

৩ দিন আগে