প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি সংসদীয় আসনে আগে থেকে মনোনীত বিকল্প প্রার্থীরাই দলের চূড়ান্ত প্রার্থী বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে প্রার্থী হওয়ার কথা ছিল। তবে তার অসুস্থতার কারণে দল আগেই এসব আসনে বিকল্প প্রার্থী মনোনয়ন দেয়। ফেনী-১ আসনে রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিকল্প প্রার্থী করা হয়। খালেদা জিয়ার মৃত্যুর পর এসব আসনে তারাই বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা বা প্রার্থী নিয়ে কোনো আইনি জটিলতা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার মনোনয়নপত্র স্বাভাবিকভাবেই বাতিল হবে। তার তিনটি আসনে যে বিকল্প প্রার্থী রয়েছেন, তাদের মনোনয়নপত্র বৈধ হলে তারাই প্রার্থী হবেন। এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া।
নির্বাচন স্থগিত বা পেছানোর বিষয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন স্থগিত বা বাতিলের কোনো আইনি সুযোগ নেই। মনোনয়ন বৈধতা ও প্রতীক বরাদ্দের পর এমন ঘটনা ঘটলে আইনি জটিলতা তৈরি হতে পারত। কিন্তু মনোনয়ন বৈধ হওয়ার আগেই তার মৃত্যু হওয়ায় সে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি।
দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানসিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান একজন রাজনৈতিক নেতা এবং তাকে দৃঢ় মনোবলের অধিকারী হতে হবে। ব্যক্তিগত শোক থাকলেও দেশের ও জাতির স্বার্থে তাকে শক্ত অবস্থান নিতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদুত মি. ইয়াও ওয়েন। আজ মঙ্গলবার বেলা ১১টায় ডা. শফিকুর রহমানের রাজধানী ঢাকার বসুন্ধরার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১ দিন আগে
উত্তপ্ত পরিস্থিতির সুযোগ নিয়ে উভয় পক্ষের বেশ কিছু বহিরাগত হলের ভেতরে প্রবেশ করলে বিশৃঙ্খলা আরও প্রকট আকার ধারণ করে। একপর্যায়ে সংঘর্ষে ধারালো অস্ত্রের ব্যবহার ও ছুরিকাঘাতের ঘটনাও ঘটে।
১ দিন আগে
এ তথ্য নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
২ দিন আগে
মার্কিন সাম্রাজ্যবাদের তেল সম্পদ নিয়ন্ত্রণ ও সামরিক আধিপত্যের নীতি তৃতীয় বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত করছে বলে উদ্বেগ প্রকাশ করেন পার্টির নেতারা। একই সাথে, মার্কিন ঘাঁটির জায়গা দিয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলোর 'স্বার্থপর ও সুবিধাবাদী আচরণ' গ্রহণযোগ্য নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
৩ দিন আগে