ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ব্যালট পেপার ছাপানো নিয়ে অনিয়মের অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন এ নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশন। এ নির্বাচন ঘিরে ওঠা অভিযোগের মধ্যে ১৫টির জবাব এরই মধ্যে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।
প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিজ্ঞপ্তিটি গণামধ্যমে পাঠানো হয়েছে।
এর আগে এ দিন বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের এক অনুসন্ধান প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে উঠে এসেছে, নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে অরক্ষিত পরিবেশে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপা হয়েছে। ব্যালট পেপারের সংখ্যাতেও পাওয়া গেছে গরমিল।
এর আগে ছাত্র সংগঠনগুলোসহ ডাকসু নির্বাচনের প্রার্থীরাও ব্যালট ছাপানোর প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ করে আসছিলেন। তবে নির্বাচন কমিশন বারবারই এ অভিযোগ অস্বীকার করে এসেছে। তাদের দাবি, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে উন্নত মানের ছাপাখানায় ব্যালট পেপার ছাপানো হয়েছে।
টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানী প্রতিবেদনের পর ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা বিজ্ঞপ্তিতে বলেন, ব্যালট পেপার সংক্রান্ত যে অভিযোগটি উঠেছে, তা কমিশন অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। এরই মধ্যে এ বিষয়ে অধিকতর তদন্তের কাজ চলমান রয়েছে। শিগগিরই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিশন সব বিষয়ে বিস্তারিত উত্তর দেবে।
ডাকসু নির্বাচন ঘিরে বিভিন্ন ছাত্র সংগঠন ও প্রার্থী এর আগে আরও অনেক অভিযোগ তুলেছেন। ছাত্রদলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ১১টি অভিযোগ উত্থাপন করা হয়েছে। ১২টি অভিযোগ উত্থাপন করেছে ছাত্র ইউনিয়ন।
এসব প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-পরবর্তী বিভিন্ন অভিযোগ ও জিজ্ঞাসার বিষয়গুলো নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তারই ধারাবাহিকতায় গঠনতন্ত্রের ৬৯ নম্বর ধারার আলোকে ১৫টি অভিযোগ ও জিজ্ঞাসার বিষয়ে বৃহস্পতিবার লিখিত জবাব দেওয়া হয়েছে। বাকি অভিযোগ ও জিজ্ঞাসার বিষয়েও ক্রমান্বয়ে জবাব দেওয়া হবে।
এদিকে নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শিক্ষার্থীরা বিক্ষোভও শুরু করেছেন। ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে তারা মিছিল করে স্লোগান দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে