১১ দলীয় জোট নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১৮: ২৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা ও নির্বাচনি জোট নিয়ে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করেছেে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি: ভিডিও থেকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গঠিত ১১ দলীয় জোটের বিরুদ্ধে আদর্শের বদলে ক্ষমতার রাজনীতির দিকে ঝুঁকে পড়ার অভিযোগ তুলে জোটে না থাকার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দল হিসেবে এককভাবে ইসলামী আন্দোলন নির্বাচন করবে বলেও সিদ্ধান্ত জানিয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন এ ঘোষণা দিয়েছে।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৭০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে দুজনের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়েছে। আমরা বাকি ২৬৮ জন প্রার্থীকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, তারা কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না।

তিনি আরও বলেন, আমাদের ২৬৮ আসনে প্রার্থী রয়েছে। বাকি ৩২টি আসনে আমাদের প্রার্থী নেই। প্রার্থিতা প্রত্যাহার শেষে আমরা এসব আসনে সৎ ও যোগ্য এবং আমাদের আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ যেসব প্রার্থী পাব, তাদের আমরা সমর্থন জানাব। ৩০০টি আসনেই আমাদের সমর্থিত প্রার্থী থাকবে।

দলের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মুখপাত্র বলেন, ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো— আমরা এই দেশটিকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই ইসলামের সুমহান আদর্শের আলোকে। ইসলামের নীতি-আদর্শ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা বিশ্বাস করি, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করার জন্য ইসলামই একমাত্র উপযুক্ত আদর্শ।

তিনি বলেন, এ যুগেও ইসলাম বাস্তবায়ন হলে সবার অধিকার সুনিশ্চিত হবে, ইনসাফ নিশ্চিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এ বিশ্বাস থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশ গড়ার রাজনীতিকে, কল্যাণ প্রতিষ্ঠার এই রাজনীতি, ইসলাম প্রতিষ্ঠার এই রাজনীতিকে পবিত্র ইবাদত মনে করে। ইবাদত মনে করেই আমরা বাংলাদেশে গণমানুষের জন্য রাজনীতি করছি।

‘ওয়ান বক্স পলিসি’র কথা তুলে ধরে গাজী আতাউর বলেন, জুলাই অভ্যুত্থানের পর মানুষের মধ্যে একটি প্রত্যাশা তৈরি হয়েছে যে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করেছিল, এখন ইসলামপন্থি শক্তির একটি বড় সুযোগ তৈরি হয়েছে ইসলামের আদর্শের আলোকে রাষ্ট্র পুনর্গঠনের। সেই সম্ভাবনা কাজে লাগাতেই ইসলামী আন্দোলনের আমির পির চরমোনাই ইসলামপন্থিদের সব ভোট এক জায়গায় নিয়ে আসতে ‘ওয়ান বক্স পলিসি’ প্রস্তাব করেছিলেন।

তিনি বলেন, ‘ওয়ান বক্স পলিসি’র যুগান্তকারী ডাকে সাড়া দিয়ে অনেকেই হুজুরের সঙ্গে সুর মিলিয়ে কথা বলেছিলেন। একটি জাগরণ তৈরি হয়েছিল। মানুষের মধ্যে প্রত্যাশা জেগে উঠেছিল ইসলামি শক্তির ওয়ান বক্স নিয়ে। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো— আমরা দেখলাম, একপর্যায়ে এসে সেই ইসলামপন্থি শক্তির ‘ওয়ান বক্স’কে কেউ কেউ রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার লক্ষ্য বাস্তবায়নের জন্য ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে।

এটিকেই ১১ দলীয় জোট থেকে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়ার মূল কারণ হিসেবে উল্লেখ করেন দলটির এই মুখপাত্র। তিনি বলেন, আমরা যেহেতু ইবাদতের রাজনীতি করি, তাই আমরা আমাদের নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করতে পারি না। আমরা এ দেশের ইসলামপন্থি জনতার আবেগের সঙ্গে কিছুতেই প্রতারণা করতে পারি না। ৫ আগস্টের পর থেকে সারা দেশে ইসলামপন্থিদের এক সঙ্গে করার জন্য যে চেষ্টা করেছি, আমরা দেখেছি, শেষ পর্যায়ে সে লক্ষ্য অর্জিত না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি বলেন, আমরা নীতি-আদর্শের রাজনীতি করি। আর এখানে নীতি-আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। এ জন্য আমরা আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সব প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেউ কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রিকস সম্মেলন: সমতাভিত্তিক বিশ্বব্যবস্থা গড়তে উদ্যোগী হওয়ার আহ্বান সিপিবির

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে সামনে রেখে বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। বিবৃতিতে তারা বলেন, এ উদ্যোগের মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিপীড়িত জনগণ এবং পৃথিবীর শান্তিকামী মানুষের পক্ষাবলম্বনের বিপ

২ দিন আগে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ‘ধরে আনতে চায়’ সরকার

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশি দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। ‘আগামীর সময়ে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরছেন না। অন্যদিকে ‘টাইম অব বাংলাদেশে’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডিসেম্বরের ‘প্রথম সপ্তাহেই’ দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

৩ দিন আগে

আ.লীগ রাজনৈতিক দল নয়, ‘মাফিয়া গ্যাং’— বাঁধনকে হেনস্তা নিয়ে তথ্য উপদেষ্টা

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলন করেন জাহেদ উর রহমান। সেখানে ইতালিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আজমেরী হক বাঁধনকে হেনস্তা-লাঞ্ছিত করার প্রসঙ্গ উঠে আসে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন উপদেষ্টা জাহেদ।

৩ দিন আগে

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: জিয়া উদ্যানে রিজভী

৩ দিন আগে
Advertisement