রাজশাহী ব্যুরো

বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন ও চাকরিতে সমান সুযোগ নিশ্চিত করাসহ তিন দফা দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে টানা বৃষ্টির মধ্যেই রাজশাহী নগরের তালাইমাড়ি মোড় অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা।
এর আগে সকাল ১০টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সাড়ে ১২টার দিকে তারা তালাইমাড়ি মোড়ে গিয়ে অবস্থান নেন।
শিক্ষার্থীরা বলেন, 'বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি দীর্ঘদিন ধরে বৈষম্য চলে আসছে। আমরা তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে নেমেছি। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে। প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।’
তাঁদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— নবম গ্রেডে কোনো ধরনের কোটা নয়, শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে, দশম গ্রেডে সকলের জন্য নিয়োগ প্রক্রিয়া উন্মুক্ত করতে হবে, প্রকৌশল ডিগ্রি ছাড়া কেউ ‘প্রকৌশলী’ পদবি ব্যবহার করতে পারবে না; ডিপ্লোমাধারীদের ‘টেকনিশিয়ান’ পদবি ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ‘বিএসসি ইঞ্জিনিয়ারিং না পড়ে কেউ প্রকৌশলী পরিচয় দিচ্ছেন, এটা পেশার অবমাননা। প্রকৌশলী পদবির যথাযথ মর্যাদা রক্ষা করতে হবে।’
বিক্ষোভে রুয়েটের বিভিন্ন বিভাগের দুই হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন।

মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (৬১)। সোমবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
৪ দিন আগে
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, তিনি ভারতের ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ
৬ দিন আগে
বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।
৯ দিন আগে
‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’
৯ দিন আগে