দল বিলুপ্ত করে বিএনপিতে বিএলডিপির সেলিম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ২১: ২১
নিজের দল বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন শাহাদত হোসেন সেলিম। ছবি: ভিডিও থেকে

নিজের দল বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (বিএলডিপি) ‘বিলুপ্ত’ ঘোষণা করে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। এর মধ্য দিয়ে এলডিপি ও বিএলডিপি হয়ে ১৯ বছর পর আবার বিএনপিতে ফিরে এলেন তিনি।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন সেলিম। গত ২৭ নভেম্বর বিএনপি তাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করেছিল।

সদ্যবিলুপ্ত বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, আমি আমার দল বিএলডিপিকে বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে এই দলে যোগ দিলাম। বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির হাতকে শক্তিশালী করার জন্য বিএনপিতে যোগ দিয়েছি।

সেলিমকে বিএনপিতে স্বাগত জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শাহাদাত হোসেন সেলিম তার দল বিলুপ্ত করে এসেছেন— এটি একটি মেসেজ। জাতীয় প্রেক্ষাপটে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম উপস্থিতি ছিলেন।

শাহাদাত হোসেনের রাজনীতিতে হাতেখড়ি ছাত্রদলের মাধ্যমে। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরে আহ্বায়ক ছিলেন তিনি। ছাত্রদলের পর বিএনপিতে যোগ দিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক পদেও ছিলেন।

১৯ বছর আগে ২০০৬ সালের ২৬ অক্টোবর বিএনপি থেকে একদল নেতা বেরিয়ে গিয়ে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বে এলডিপি গঠন করেন। ২০০৮ সালে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় দলটি। কর্নেল অলির নেতৃত্বাধীন এ দলে ছিলেন সেলিম, যিনি পরে সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছিলেন।

২০১৯ সালে ভাঙন দেখা দেয় এলডিপিতে। কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়ার পর ওই বছরের ১৮ নভেম্বর নেতাকর্মীদের একাংশ একই নামে আরেকটি দলের আত্মপ্রকাশ ঘটান। ওই সময়ে এলডিপি নামেই গঠিত এ দলের সাত সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক ছিলেন আব্দুল করিম আব্বাসী, শাহাদাত হোসেন সেলিম ছিলেন সদস্য সচিব।

আব্বাসী-সেলিমের নেতৃত্বাধীন দল পরে বাংলাদেশ এলডিপি তথা বিএলডিপি নাম গ্রহণ করে। এ নামেই ২০২২ সালের ২৩ অক্টোবর তারা নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করে। বিএনপি থেকে বেরিয়ে যাওয়ার ১৯ বছর পর ও কর্নেল অলির এলডিপি থেকে বেরিয়ে যাওয়ার ছয় বছর পর ফের বিএনপিতেই ফিরে এলেন সেলিম।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

বর্জ্য অপসারণে যেসব যন্ত্রপাতি দরকার তা আমদানি না করে দেশে বুয়েটের সহযোগিতায় করা যায় কি না, প্রধানমন্ত্রী সে নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের।

২ দিন আগে

খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির

অন্যদিকে প্রধান প্রধান নদীগুলোসহ সব গুরুত্বপূর্ণ নদ-নদী, খাল-বিল ভরাট হওয়ার ফলে এক সময়ের স্রোতস্বিনী নদীগুলো এখন ভরা মৌসুমে পানি ধারণ করতে পারে না। ফলে অকাল বন্যার কারণ হয়ে দাঁড়ায়, শুকনো মৌসুমে মরুভূমির রূপ ধারণ করে। বর্ষায় পানির প্রবাহ বিঘ্নিত হয়ে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। এমনকি প্রধান প্রধা

৩ দিন আগে

জুলাইয়ের পর উত্থান, ইসলামের বাইরে গিয়ে সমর্থন বাড়ানোর চেষ্টায় ইসলামপন্থিরা

২০২৪ সালে সংঘটিত জুলাই অভ্যুত্থানের পর দেশে ‘ইসলামপন্থিদের পুনরুত্থান’ ঘটেছে, যার নেতৃত্বে রয়েছে মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, এই ইসলামপন্থিরা এমন নানা উদ্যোগ ও কার্যক্রমের মাধ্যমে নিজেদের সমর্থন বাড়ানোর চেষ্টা করছে, যেগু

৩ দিন আগে

বিএনপির কাজ হচ্ছে মানুষের উপকার করা : তারেক রহমান

বিএনপির কাজ হচ্ছে মানুষের উপকার করা বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

৩ দিন আগে