লক্ষ্মীপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। এর মধ্যে লক্ষ্মীপুরের চারটি আসনের মধ্যে দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, বাকি দুটি আসনে এখন পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মূলত শরিক দলগুলোর সঙ্গে ভাগাভাগির জন্যই এ দুই আসনে প্রার্থী দেয়নি বিএনপি। দুটি আসনের মধ্যে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনটি বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনটি যুগপৎ আন্দোলনের শরিক জেএসডির তানিয়া রবের জন্য খালি রাখা হয়েছে।
এর আগে সবশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ছিলেন শাহাদাত হোসেন সেলিম। অন্যদিকে লক্ষ্মীপুর-৪ আসনে প্রার্থী ছিলেন জেএসডির আ স ম আবদুর রব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আ স ম আবদুর রবের বদলে তার স্ত্রী তানিয়া রব ভোট করতে পারেন।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে বিএনপি। পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করলেও ৬৩টি আসন উন্মুক্ত রাখা হয়েছে। মির্জা ফখরুল জানিয়েছেন, বিএনপির সঙ্গে দীর্ঘ দিন ধরে যারা যুগপৎ আন্দোলন করে আসছে, তাদের জন্য কিছু আসন ছেড়ে দেওয়া হবে। ইসলামি দলগুলো বিএনপির কাছে চাইলে তাদেরও কিছু আসন দেওয়া হতে পারে।
বিএনপি মহাসচিব বলেন, সোমবার ঘোষিত তালিকাটি চূড়ান্ত নয়, প্রাথমিক একটি তালিকা। এই তালিকাতে সংযোজন-বিয়োজন বা পরিবর্তন আসতে পারে। তবে এখন চূড়ান্ত না হলেও আপাতত এটিই বিএনপির সবচেয়ে ‘অ্যাপ্রোপ্রিয়েট’ তালিকা।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল
২ দিন আগে
বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
২ দিন আগে
পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী জানান, রোববার গভীর রাতে বায়েকের পাইওনিয়ার বেজের সার্ভার রুমে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এরপর অল্প সময়ের মধ্যেই আগুন ও ধোঁয়া আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।
২ দিন আগে
গত এপ্রিলে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তরকাজের জন্য আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া গত জুলাইয়ে পুরোনো বিতরণ ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের জন্য হাতিরপুল ও ধানমন্ডির কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল।
২ দিন আগে