বাংলাদেশ থেকে আম-পেয়ারা-কাঁঠাল আমদানি করবে চীন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
দেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল নেওয়ার আগ্রহের কথা জানিয়েছে চীন

বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করবে চীন। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সম্প্রতি ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তার সরকারের এই আগ্রহের কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিসে একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করার বিষয়ে প্রধান উপদেষ্টা আগেই চীন সরকারকে অনুরোধ করেছিলেন। এখন চীন সরকার এই তিন ধরনের ফল আমদানি করতে খুবই আগ্রহী। এর মধ্যে দিয়ে চীনে আমাদের রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছি।

শফিকুল আলম বলেন, আমরা চীনে কাঁঠাল বড় পরিসরে রপ্তানি করতে পারব। আর চীনারা বাংলাদেশের আম পছন্দ করছেন। এর ফলে দেশটিতে বড় আকারে আম রপ্তানিরও সুযোগ তৈরি হয়েছে। এ ক্ষেত্রে কিছু স্ট্যান্ডার্ড পরিপালন করতে হয়। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এ জন্য আমাদের চার মিলিয়ন মার্কিন ডলারের কারিগরি সহায়তা দিচ্ছে।

Press-Secretary-Briefing-20-03-2025

বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা চার দিনের জন্য চীন সফরে যাচ্ছেন। এ তথ্য জানিয়ে শফিকুল আলম বলেন, আশা করছি প্রধান উপদেষ্টার চীন সফরের মধ্যে দিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক অনেক গভীর হবে।

এর আগে দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে প্রেস সচিব বলেন, সভায় এক লাখ ৭২ হাজার সরকারি পদ শূন্য রয়েছে বলে জানানো হয়েছে। এসব শূন্য পদে নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ভালো অবস্থায় রয়েছে। ভিসার জটিলতা থাকলেও গত সাত মাসে ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য বেড়েছে। ভারতের সঙ্গে আমরা খুবই ভালো সম্পর্ক চাই, তবে সেটা অবশ্যই ন্যায্যতা, মর্যাদা ও সমতাপূর্ণ হতে হবে।

আরেক প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, চীনের কুনমিংয়ের চারটি হাসপাতাল বাংলাদেশের জন্য ডেডিকেটেড করা হয়েছে। সেখানে বাংলাদেশের রোগীরা চিকিৎসা নিতে যাচ্ছেন। এটি ভালো খবর। তবে প্রধান উপদেষ্টা চাইছেন, চীনের হাসপাতাল চেইন বাংলাদেশে আসুক। সেটি হলে আমরা চীনের উন্নতমানের চিকিৎসা আমাদের দোরগোড়ায় পাব।

শফিকুল আলম আরও বলেন, অধ্যাপক ইউনূস চীনের বড় বড় হেলথকেয়ার কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছেন এবং তার এবারের সফরে প্রধান ফোকাস থাকবে বাংলাদেশের স্বাস্থ্য খাতে যেন চীনা বিনিয়োগ আনা যায়।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন কমিটি

এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

২ দিন আগে

‘নগদে’ বিনিয়োগের প্রস্তাব মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানের পক্ষে: ব্যারিস্টার আরমান

ব্যারিস্টার আরমান বলেন, ‘আমি বিভিন্ন দেশের মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে কাজ করি। তারা নগদে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। তাদের প্রস্তাবগুলোই আমি গভর্নরের কাছে পাঠিয়েছি।’

২ দিন আগে

৬ সিটিতে নতুন প্রশাসক, কী তাদের রাজনৈতিক পরিচয়

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর অন্তর্বর্তী সরকার সিটি করপোরেশনগুলোর মেয়রদের পদচ্যুত করে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছিল। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় এসে এবার ‘রাজনৈতিক’ প্রশাসক নিয়োগ দিল।

২ দিন আগে

৬ সিটিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদ জামায়াতের

সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বিএনপি সরকারের এ সিদ্ধান্তকে ‘জনআকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক’ বলে উল্লেখ করেছেন। তিনি অবিলম্বে এসব সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের দাবি জানান।

৩ দিন আগে