জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই ইফতারের দাওয়াত প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন এবং যাওয়ার আশ্বাস দিয়েছেন।

আজ বুধবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সচিবালয়ে প্রধানমন্ত্রীর হাতে দাওয়াত পত্র পৌঁছে দেন।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মুঠোফোনে বিরোধীদলীয় নেতা জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নেন।

গোলাম পরওয়ার বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রথম অফিসিয়াল সাক্ষাৎ ছিল এটি। দেশটা যেন মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিচালিত হতে পারে, আমরা সেই আহ্বান জানিয়েছি। প্রধানমন্ত্রী সরকারের আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। তিনি বলেন, নতুন দায়িত্ব পালন করতে গিয়ে নতুন পরিবেশের সঙ্গে পরিচিত হচ্ছেন, সেটা নিয়েও মতবিনিময় করলেন। তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, আগের ব্যাডপ্রাকটিসগুলো যাতে না থাকে, সরকারি দল ও বিরোধীদলের সমন্বয় এবং সংহতি ও রাজনীতিতে সব বিতর্কের জায়গা যেন পার্লামেন্ট হয়, রাজনীতিতে সহযোগিতা-বিতর্ক সংসদেই হোক, ময়দানের রাজনীতি-সেটাও নিয়মতান্ত্রিকভাবে, মূলত পার্লামেন্টারি ডেমোক্রেসির মূল আলোচনা, সে সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও প্রেস ব্রিফিংকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমও উপস্থিত ছিলেন।

এদিকে, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।

১ দিন আগে

৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হবে: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।

১ দিন আগে

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে চীনের

নতুন করে আলোচনা শুরুর ফলে রোহিঙ্গা সংকটকে শুধু একটি মানবিক বোঝা হিসেবে না দেখে আঞ্চলিক সমস্যা হিসেবে দেখার সুযোগ তৈরি হয়েছে। এই সংকটে চীনের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও ক্রমেই এক জায়গায় এসে মিলছে। আরও স্থিতিশীল রাখাইন রাজ্য চীনের জন্য বিভিন্ন দিক থেকে লাভজনক হতে পারে।

২ দিন আগে

কোরআনের আলোকে সংবিধান রচনা হতে পারে, কোরআনকে সংবিধান মানা উচিত হবে না: আইনমন্ত্রী

বর্তমান জাতীয় সংসদে সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন পাসের প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, যারা ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী, তৎকালীন আল বদর, তৎকালীন রাজাকার, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী— এই তৎকালীন শব্দটা আগে

২ দিন আগে
Advertisement