শেষ দিনে ৪৪২-সহ ডাকসুর মনোনয়ন সংগ্রহ ৫৬৫ প্রার্থীর

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ২০: ১৬
ডাকসু নির্বাচনের মনোনয়ন বিতরণ শেষে সোমবার বিকেলে সাংবাদিকদের ব্রিফ করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে আগ্রহী ১২৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ছয় দিন মিলিয়ে। শেষ দিনে গিয়ে সেই সংখ্যা দাঁড়াল আগের পাঁচ দিনের সম্মিলিত পরিমাণের সাড়ে তিন গুণের বেশি— ৪৪২ জন। সব মিলিয়ে আগ্রহী ৫৬৫ জনের মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে শেষ হলো ডাকসুর মনোনয়ন বিতরণ কার্যক্রম।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে শেষ হয়েছে ডাকসুর মনোনয়ন বিতরণ কার্যক্রম। এ দিন বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ডাকসু ছাড়াও হল সংসদগুলোর জন্য এক হাজার ২২৬ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে অধ্যাপক জসীম উদ্দিন বলেন, সপ্তম দিনে ডাকসুর বিভিন্ন পদে জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৪৪২ জন। এখন পর্যন্ত সাত দিনে ডাকসুতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫৬৫ জন এবং ১৮টি হল সংসদের জন্য মোট মনোনয়ন সংগ্রহ করেছে এক হাজার ২২৬ জন।

ডাকসু বা হল সংসদে ভিপি, জিএস, এজিএস বা অন্য সম্পাদক এবং সদস্য পদে কতজন করে মনোনয়ন ফরম নিয়েছেন, সেটি এখনো নির্ধারণ করা হয়নি বলেও জানান অধ্যাপক জসীম।

কোন হলে মনোনয়ন নিয়েছেন কতজন

  • সলিমুল্লাহ মুসলিম হল— ৭১টি
  • শহিদুল্লাহ হল— ৯৭টি
  • জগন্নাথ হল— ৬৬টি
  • ফজলুল হক মুসলিম হল— ৭৮টি
  • শহিদ সার্জেন্ট জহুরুল হক হল— ৯৩টি
  • রোকেয়া হল— ৪৬টি
  • মাস্টার দা সূর্যসেন হল— ৯০টি
  • হাজী মুহম্মদ মুহসীন হল— ৭৪টি
  • শামসুন নাহার হল— ৩৭টি
  • কবি জসীম উদ্দীন হল— ৭৪টি
  • মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল— ৮৭টি
  • জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল— ৬৯টি
  • বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল— ২৯টি
  • বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল— ৩০টি
  • অমর একুশে হল— ৮৪টি
  • কবি সুফিয়া কামাল হল— ৪০টি
  • বিজয় একাত্তর হল— ৮৮টি
  • স্যার এ এফ রহমান হল— ৭৩টি
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

৬ সিটিতে নতুন প্রশাসক, কী তাদের রাজনৈতিক পরিচয়

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর অন্তর্বর্তী সরকার সিটি করপোরেশনগুলোর মেয়রদের পদচ্যুত করে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছিল। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় এসে এবার ‘রাজনৈতিক’ প্রশাসক নিয়োগ দিল।

১ দিন আগে

৬ সিটিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদ জামায়াতের

সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বিএনপি সরকারের এ সিদ্ধান্তকে ‘জনআকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক’ বলে উল্লেখ করেছেন। তিনি অবিলম্বে এসব সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের দাবি জানান।

২ দিন আগে

মেয়র পদে লড়বেন প্রতিমন্ত্রী ইশরাক

ইশরাকের ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে লড়াইয়ের ঘোষণার আগে আসিফ মাহমুদেরও একই পদে ভোটে দাঁড়ানোর গুঞ্জন ছড়িয়েছে৷ তারা দুজনেই মেয়র পদে প্রার্থী হলে তা আগের রাজনৈতিক দ্বন্দ্বকে নতুন করে সামনে আনবে, এ কথা বলাই যায়।

২ দিন আগে

হৃদরোগে আক্রান্ত বেগম সেলিমা রহমান, সিসিইউতে ভর্তি

দলীয় সূত্র ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন সেলিমা রহমান। এরপর দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

৩ দিন আগে