প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের এপ্রিলে জাতীয় নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন তাতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণার ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেছেন। এ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি। বাংলাদেশের অধিকাংশ দল (৫০টির বেশি দল) পাবলিক পরীক্ষা, আবহাওয়া ও রমজান বিবেচনায় নিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছিল। সরকার চাইলে সর্বোচ্চ জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে পারতেন, তবে সেটা করা হয়নি।
তিনি বলেন, ফেব্রুয়ারিতে রমজান শুরু। রমজানের মধ্যে ক্যাম্পেইন করতে হবে, এটা একটা অযৌক্তিক ধারণা। বিএনপির উচ্চপর্যায়ের বৈঠক চলছে।
দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানান সালাহউদ্দিন।
তবে মানবিক করিডোর ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করায় অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান তিনি।

এসময় তিনি গত অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্যখাত মারাত্মক অবহেলিত ছিল বলেও মন্তব্য করেন।
২ দিন আগে
প্রায় এক সপ্তাহ সিঙ্গাপুরে অবস্থান করে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন। এর আগেও ঘাড়ের ব্লকের চিকিৎসার ফলোআপের জন্য তিনি একাধিকবার সেখানে গিয়েছিলেন।
২ দিন আগে
জুলাই অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় আটক করা হয়েছে, তা নিশ্চিত করেনি ডিবি।
২ দিন আগে
সরকারের জ্বালানি নীতির তীব্র সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ‘পাম্পে তেলের জন্য যানবাহন ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন থাকলেও সরকার রিজার্ভ বেশি আছে দাবি করে প্রকৃত সত্য আড়াল করতে চাইছে। সরকারি দলের মন্ত্রী-এমপিদের কথা শুনলে মনে হয় বাংলাদেশ যেন তেলের ওপর ভাসছে।’
২ দিন আগে